আমি কখনো বলিনি আর অভিনয় করবো না: হাসান মাসুদ

বিনোদন ডেস্ক

ছোটপর্দার একসময়ের জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। দীর্ঘদিন ধরে অভিনয়ে তেমন নিয়মিত নয়। এর মধ্যেই সাম্প্রতিক তার এক বক্তব্য ঘিরে আলোচনার সৃষ্টি হয়েছে। এক অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অভিনেতা জানান, আপাতত অভিনয় করছেন না। হজ করে এসে এখন ধর্মকর্মেই মনোযোগী।
অভিনেতার এই বক্তব্যের পর অনেকেই তার সমালোচনা করছিলেন। আবার অনেকেই মনে করছেন, তিনি একেবারেই অভিনয় জগৎ থেকে সরে গেছেন।
তবে বিষয়টি এমন নয় বলে জানিয়েছেন হাসান মাসুদ। এক সাক্ষাৎকারে ওই কথা বলা আমার ভুল হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমি বলেছিলাম, দুই বছর ধরে অভিনয় করছি না এবং মাঝেমধ্যে বিজ্ঞাপনচিত্রে কাজ করি। এই মুহূর্তে ভালো কনটেন্টও তেমন নেই। কিন্তু আমি কখনো বলিনি যে, আর অভিনয় করবো না।’
ভালো গল্প পেলে এখনো অভিনয় করতে চান বলে জানান হাসান মাসুদ। অভিনয়ের সঙ্গে ধর্মচর্চার বিষয়টি সাংঘর্ষিক নয় বলেও মনে করেন তিনি। অভিনেতার ভাষ্য, ‘আপনি ধর্ম পালন করতে পারেন, আবার শুটিং সেটেও নামাজ পড়তে পারেন।’
২০০০ সাল থেকে অভিনয়ের পাশাপাশি নিয়মিত নামাজ পড়েন হাসান মাসুদ। তিনি বলেন, শুটিংয়ের সময় সবাই আমাকে নামাজ পড়ার জন্য বিরতি দিতেন। আমি চেষ্টা করতাম ওই সময়ে যেন আমার কোনো দৃশ্যের শুটিং না থাকে। পরবর্তী সময়ে পরিচালকরাই বলতেন, ‘বিরতির সময় হয়েছে হাসান ভাই। যান, নামাজ পড়ে আসেন।’ এভাবেই চলত।
মাসুদ জানান, হজ করে আসার পর দুটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন। পছন্দসই কাজ পেলে সামনেও অভিনয় করবেন।
উল্লেখ্য, ২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমা দিয়ে শোবিজ অঙ্গনে পরিচিতি পান হাসান মাসুদ। এরপর নাটকেও নিয়মিত মুখ হয়ে ওঠেন। তার অভিনীত জনপ্রিয় কিছু নাটকের মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘এফডিসি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘বিহাইন্ড দ্য সিন’, ‘খুনসুটি’ ইত্যাদি। ২০০৬ সালে তার গানের অ্যালবামও প্রকাশিত হয়েছিল।

‘এটা আমাদেরই গল্প’র ফারহানার এসএসসির ফলাফল কী