‘ব্যাচেলর পয়েন্ট’ তারকা পাভেলের আপত্তিকর ভিডিও ভাইরাল, যা বললেন অভিনেতা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
‘ব্যাচেলর পয়েন্ট’ তারকা পাভেলের আপত্তিকর ভিডিও ভাইরাল, যা বললেন অভিনেতা
সাইদুর রহমান পাভেল

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেল। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। সম্প্রতি তার একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, অশ্লীল অঙ্গভঙ্গিতে কারো সঙ্গে ভিডিও কলে কথা বলছেন পাভেল।

ভাইরাল হওয়া ভিডিওতে থাকা নারী সম্পর্কে পাভেল জানিয়েছেন, তিনি তার বান্ধবী। তবে ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব আলোচনা চলছে, সেগুলোর সঙ্গে বাস্তবতার মিল নেই বলে দাবি করেছেন তিনি।

পাভেলের ভাষ্য, ‘ভিডিওতে থাকা ওই নারী আমার বান্ধবী, এর বাইরে আমাদের অন্য কোনো সম্পর্ক নেই।’

ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে পরিচিতি পান পাভেল। ওই প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় রানারআপ হয়েছিলেন।

সেখান থেকে স্টেজ শো ও ছোট ছোট চরিত্রে অভিনয় শুরু করেন এই তারকা। তবে শুরুতে কাঙ্ক্ষিত পরিচিতি পাননি। নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে তার অভিনয়ের যাত্রা শুরু হয়। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটি।

এই ধারাবাহিকে ‘জাকির হোসেন নেইমার’ বা বজরা বাজারের জাকির চরিত্রে অভিনয় করে দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

/জেএইচ/