ধানমন্ডিতে বহুতল আবাসিক ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ধানমন্ডিতে বহুতল আবাসিক ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডির একটি বহুতল আবাসিক ভবনে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস

রাজধানীর ধানমন্ডি ১০-এ এলাকার একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের রাকিবুল হাসান বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে ধানমন্ডির ১০/এ-তে একটি ভবনে আগুন লাগার খবর তারা পান। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট বিকাল ৩টা ৪২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে ২টি ইউনিটের যৌথ চেষ্টায় বিকাল ৪টা ১৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

রাজধানীর ধানমন্ডির একটি বহুতল আবাসিক ভবনে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস
রাজধানীর ধানমন্ডির একটি বহুতল আবাসিক ভবনে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেনি নিয়ন্ত্রণ কক্ষের এই কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৪ তলা ভবনটির দোতলায় আগুনের সূত্রপাত হয়।

/এফসি/