২৮ বছর পর ‘আবার হঠাৎ বৃষ্টি’

২৮ বছর পর ‘আবার হঠাৎ বৃষ্টি’
বিনোদন ডেস্ক

নব্বই দশকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। এতে অভিনয় করেন বাংলাদেশের ফেরদৌস আহমেদ এবং কলকাতার প্রিয়াঙ্কা ত্রিবেদী। রোমান্টিক গান আর অসাধারণ অভিনয়ে দর্শকদের মনে দারুণ সাড়া ফেলেছিলেন এই জুটি। বাসুদেব চ্যাটার্জির পরিচালনায় ১৯৯৮ সালে মুক্তি পায় ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাটি। দেখতে দেখতে ২৮ বছর কেটে গেছে। এবার সেই মধুর স্মৃতি নতুন প্রজন্মের সামনে নতুন আঙ্গিকে ফিরিয়ে আনতে নির্মিত হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’।
মূল গল্পকে অপরিবর্তিত রেখে আধুনিক সময়ের প্রেক্ষাপটে সিনেমাটি তৈরি করেছেন তরুণ নির্মাতা কামরুজ্জামান। এতে ফেরদৌসের জায়গায় অভিনয় করেছেন আরিয়ান সারোয়ার এবং প্রিয়াঙ্কার চরিত্রে দেখা যাবে রাদিফা নারমিন।
আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরীসহ একঝাঁক তারকা।
‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাটির তুমুল জনপ্রিয়তার অন্যতম বড় কারণ ছিলো নচিকেতা চক্রবর্তীর সুরে এর কালজয়ী গানগুলো। ‘ছোট ছোট স্বপ্নের নীল মেঘ’, ‘একদিন স্বপ্নের দিন’ কিংবা ‘সোনালি প্রান্তরে’র মতো গানগুলো আজও শ্রোতাদের মনে অমর হয়ে আছে। সেই আবহ বজায় রাখতে পুরোনো ছয়টি কালজয়ী গানের মধ্য থেকে তিনটি গানের রিমেক করা হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’তে। এর পাশাপাশি বর্তমান প্রজন্মের আবহে যুক্ত করা হয়েছে নতুন দুটি গান।
সিনেমাটি প্রসঙ্গে পরিচালক কামরুজ্জামান জানান, প্রায় তিন মাস আগে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। এরই মধ্যে সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতিও মিলেছে। ২ অক্টোবর সিনেমাটি দর্শকের সামনে আনতে প্রস্তুত আমরা।
তিনি আরও বলেন, ‘হঠাৎ বৃষ্টি’ আমাদের দর্শকের কাছে একটি আবেগের নাম। এমন জনপ্রিয় একটি ছবিকে নতুনভাবে নির্মাণ করা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। কারণ, পুরোনো ছবিটির সঙ্গে দর্শকের অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেই জায়গাটিকে সম্মান রেখেই বর্তমান সময়ের দর্শকের কথা মাথায় রেখে নতুন আঙ্গিকে সিনেমাটি নির্মাণ করেছি। গল্পের মূল আবহ ঠিক রেখে নির্মাণ, অভিনয় ও উপস্থাপনায় আমাদের নিজস্বতা রাখার চেষ্টা করেছি।’
সিনেমাটি নিয়ে আরিয়ান সারোয়ার বলেন, ‘শুটিংয়ের আগে পুরো ছবিটি একাধিকবার দেখেছি। ফেরদৌস ভাইকে অনুসরণ করেছি। তবে অনুকরণ করেননি বলে জানান এই অভিনেতা।
জানা গেছে, মুক্তি উপলক্ষে ৩০ সেপ্টেম্বর বিকাল ৪টায় বিমানবন্দর এলাকার একটি সিনেপ্লেক্সে প্রিমিয়ার শোর আয়োজন করা হয়েছে। এতে সিনেমার শিল্পী, কলাকুশলী ও নির্মাতা উপস্থিত থাকবেন।

প্রয়াণ দিবসে জুবিন গার্গের নতুন গান, সঙ্গে বাংলাদেশের রত্না সাহা