প্রয়াণ দিবসে জুবিন গার্গের নতুন গান, সঙ্গে বাংলাদেশের রত্না সাহা

বিনোদন ডেস্ক

গত বছরের এই দিনে লাখো ভক্তকে কাঁদিয়ে পৃথিবী থেকে বিদায় নেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ। বাংলাদেশসহ পৃথিবীর আরও অনেক দেশের শ্রোতারাই বুদ হয়ে থাকেন তার গানে। আজ প্রয়াণ দিবসে প্রকাশিত হলো এই শিল্পীর নতুন গান ‘ফেলে আসা’। যেখানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের গায়িকা রত্না সাহা। দীর্ঘদিন অপ্রকাশিত থাকার পর বিশেষ এই দিনটিতেই গানটি উন্মুক্ত করলেন এই গায়িকা।
গানটির কথা লিখেছেন কলকাতার জনপ্রিয় গীতিকার প্রিয় চট্টোপাধ্যায়। সুর করেছেন আসামের সংগীত পরিচালক রিজওয়ান ইয়াসিন এবং সংগীতায়োজনে শুভায়ু ভট্টাচার্য। গানটির ভিডিও নির্মাণ করেছেন পাভেল মাহমুদ জয়। চিত্রগ্রহণে ছিলেন ইয়াসিন বিন আরিয়ান। এতে অভিনয় করেছেন তারেক জামান তানজ ও ফাইজা ইসলাম। শিশুশিল্পী হিসেবে রয়েছে রুদ্রনীল দত্ত, তূর্যনিনাদ দত্ত ও শ্রেষ্ঠা তুলসিয়ান।
প্রিয় চট্টোপাধ্যায়ের মাধ্যমে জুবিন গার্গের সঙ্গে গানটি গাওয়ার সুযোগ পান রত্না সাহা। জুবিনের গান শুনে বেড়ে ওঠা রত্নার কাছে তার সঙ্গে গান গাওয়ার সুযোগ ছিল দীর্ঘদিনের এক স্বপ্ন। সেই স্বপ্ন একসময় পূরণও হয়। তবে গানটি প্রকাশের আগেই পৃথিবী ছেড়ে যান নন্দিত এই শিল্পী।
গানটি নিয়ে রত্না সাহা বলেন, “আমি অনেক সৌভাগ্যবান যে এত বড় একজন শিল্পীর সঙ্গে গান গাইতে পেরেছি। আমি জুবিন গার্গ দাদার গান শুনে বড় হয়েছি। স্বপ্ন ছিল তার সঙ্গে একটি গান গাইবো। সেটা করতে পেরে অনেক খুশি। তবে তিনি বেঁচে থাকলে হয়তো এই সময় তার অনুভূতি জানতে পারতাম। সেটা আমার জন্য একটা বড় আক্ষেপ। তারপরও তিনি আমার জন্য যে উপহার রেখে গেছেন, এটাই আমার সংগীতজীবনের অনেক বড় পাওয়া।”
ফরিদপুরে জন্ম নেওয়া রত্না সাহার সংগীতের সঙ্গে পরিচয় ছোটবেলাতেই। তার মা পেশাদার শিল্পী ছিলেন না, তবে সংগীতের প্রতি ছিল গভীর ভালোবাসা। মায়ের কণ্ঠে ভজন, কীর্তন ও নানা ভক্তিমূলক গান শুনতে শুনতেই সংগীতের প্রতি আগ্রহ তৈরি হয় রত্নার। মাকেই নিজের প্রথম সংগীতগুরু মনে করেন তিনি।
২০২৪ সালে ‘এ কেমন মায়া’ গান দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন রত্না সাহা। এরপর একক ও দ্বৈত—দুই ধরনের গানেই নিজের পথ তৈরি করেছেন তিনি। এ পর্যন্ত তার গাওয়া ৫৬টি মৌলিক গান প্রকাশিত হয়েছে। গেয়েছেন আকাশ সেন, কাজী শুভ, মাহতিম শাকিবের মতো শিল্পীদের সঙ্গেও।
তবে ‘ফেলে আসা’ রত্না সাহার সংগীতজীবনের সংখ্যার তালিকায় যুক্ত হওয়া নিছক আরেকটি গান নয়; এটি তার সংগীতজীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক স্বপ্নপূরণের স্মৃতি। গানটি উন্মুক্ত হয়েছে ইউটিউবে ‘রত্না সাহা’ চ্যানেলে।