অর্থ আত্মসাতের অভিযোগে আসিফের বিরুদ্ধে জিডি

নিজস্ব প্রতিবেদক

অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের নামে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) ব্যবসায়ী মো. সালাহউদ্দিন ভূঞা রাজধানীর রমনা থানায় এই জিডি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাহাত খান।
জিডি সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৪ মার্চ আসিফের অনুরোধে বড় অঙ্কের আর্থিক লেনদেন সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন ডা. কাজী মাজহারুল ইসলাম এবং পিজি হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের প্রধান ডা. শাকিল আহমেদ। গায়ককে মোট ২ কোটি ৯০ লাখ ৬৫ হাজার টাকা প্রদান করা হয়। এই অর্থের একাংশ আসিফের স্ত্রী সালমা আসিফের ডাচ-বাংলা ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয় এবং বাকিটা সরাসরি নগদে দেওয়া হয়।
সালাহউদ্দিন ভূঞার অভিযোগ, ওই লেনদেনের পর আসিফ তাকে মাত্র ৩৯ লাখ টাকা ফেরত দিয়েছেন। বাকি ২ কোটি ৫১ লাখ ৬৫ হাজার টাকা এখনও পরিশোধ করেননি। পাওনা টাকা ফেরত চাইলে আসিফ সময়ক্ষেপণ ও তালবাহানা করছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
রমনা থানার ওসি মো. রাহাত খান জানান, সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। তার এই সফরের উদ্দেশ্য নিয়ে আগে তেমন কিছু জানা না গেলেও, সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
একটি ভিডিওতে দেখা যায়, জাতীয় দলের তারকা ক্রিকেটার ও জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামি সাকিব আল হাসানের জন্মদিন উদযাপনে উপস্থিত হয়েছেন আসিফ আকবর। কেক কাটার সময় দুজন একে অপরকে কেক খাইয়ে দিচ্ছেন। এছাড়া সাকিবকে ‘নবাব’ বলে সম্বোধন করেন আসিফ, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচিত হন আসিফ আকবর। তিনি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা থেকে মনোনীত হয়ে চট্টগ্রাম বিভাগ থেকে এ পদে বিজয়ী হন। তিনি বিসিবির বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।