শিরোনাম

শাবনূরকে নিয়ে পূর্ণিমার আবেগঘন পোস্ট ভাইরাল

বিনোদন ডেস্ক
শাবনূরকে নিয়ে পূর্ণিমার আবেগঘন পোস্ট ভাইরাল
পূর্ণিমা ও শাবনূর। কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই অভিনেত্রী শাবনূর ও পূর্ণিমা। একসময় রূপালী পর্দায় অভিনয়ের মাধ্যমে লাখো মানুষের মনে জায়গা করে নিয়েছেন তারা। বর্তমানে দুজনেই অভিনয়ে অনিয়মিত। বসবাস করেন দেশের বাইরে। কালেভাদ্রে দেখা হয়। শোবিজে তারকাদের মধ্যে রেষারেষির গল্প নিয়মিত ঘটনা হলেও এই দুই তারকার বন্ধুত্ব নতুন করে ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে।

সম্প্রতি শাবনূরের সঙ্গে কাটানো পুরোনো কিছু সুন্দর মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে শেয়ার করেছেন পূর্ণিমা।

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র শাবনূর আপু। পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ।’

পূর্ণিমা লেখেন, ২-৩ বছর আগে তাঁর সঙ্গে কাটানো এই মুহূর্তটি আজও আমার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতিগুলোর একটি।

শাবনূরের প্রশংসা করে অভিনেত্রী আরও লেখেন, বাংলা সিনেমায় আপনার অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি মানুষ হিসেবেও আপনি অসাধারণ।

আপনাকে বড় পর্দায় খুব মিস করি।’

সবশেষে অভিনেত্রীর সুস্থতা কামনা করে পূর্ণিমা লেখেন, ‘ভালো থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।’

ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়। কমেন্টে অনেকেই অভিনেত্রীদের প্রশংসায় ভাসিয়েছেন, আবার তাদের নিয়ে কেউ কেউ স্মৃতিচারণাও করেছেন।

/জেএইচ/