শিরোনাম

বক্স অফিস কাঁপাচ্ছে রাম চরণের ‘পেড্ডি’

বিনোদন ডেস্ক
বক্স অফিস কাঁপাচ্ছে রাম চরণের ‘পেড্ডি’
পেড্ডি সিনেমার দৃশ্যে রামচরন ও জাহ্নবী কাপুর। ছবি: এনডিটিভি

বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে রাম চরণের বহু প্রতীক্ষিত স্পোর্টস ড্রামা চলচ্চিত্র ‘পেড্ডি’। মুক্তির মাত্র ৪ দিনেই ছবিটির আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী এবং এটির মোট আয় হয়েছে ২৩৩ কোটি রুপি।

ফিল্ম ট্রেড অ্যানালিস্টদের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বাম্পার ওপেনিংয়ের পর শনিবার (৬ জুন) ব্যবসা কিছুটা কমে যায়। কিন্তু রবিবার (৭ জুন) ছুটির দিনে ছবিটির আয় এক লাফে ৭ শতাংশ বেড়ে যায়। সোমবারেও (৮ জুন) সাফল্যের এ ধারা অব্যাহত রয়েছে। ট্রেড বিশেষজ্ঞদের ধারণা, প্রথম তিন দিনেই বিশ্বব্যাপী ১৯০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে ‘পেড্ডি’। তবে ছবির নির্মাতাদের দাবি, বিশ্বজুড়ে এর মোট আয় ইতোমধ্যেই ২৩৬ কোটি রুপি ছাড়িয়ে গেছে। আয়ের এ অবিশ্বাস্য গতি দেখে চলচ্চিত্র বিশ্লেষকরা নিশ্চিত, খুব দ্রুতই ছবিটি বিশ্বব্যাপী ২৫০ কোটির ক্লাবে প্রবেশ করতে যাচ্ছে।

তেলুগু রাজ্যগুলোতে ব্লকবাস্টার ব্যবসা করার পাশাপাশি ২০২৬ সালের অন্যতম সেরা তেলুগু হিট হিসেবে জায়গা করে নিয়েছে ‘পেড্ডি’। এ ছবিতে রাম চরণের সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। অ্যাকশন, আবেগঘন গল্প আর দুর্দান্ত নির্মাণ শৈলীর কারণে দর্শকদের মাঝে ছবিটি নিয়ে উন্মাদনা তুঙ্গে। হল মালিকদের প্রত্যাশা, চলতি সপ্তাহের বাকি দিনগুলোতেও বক্স অফিসে পেড্ডির জয়রথ সগৌরবে চলবে।

/এমএকে/