শিরোনাম

রিজভীর সঙ্গে বিয়ে নয়, হয়তো স্বপ্নের বাসর হয়েছিল: শাবনূর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রিজভীর সঙ্গে বিয়ে নয়, হয়তো স্বপ্নের বাসর হয়েছিল: শাবনূর

সম্প্রতি একটি সাক্ষাৎকারে চিত্রনায়িকা শাবনূরকে নিয়ে করা এক ব্যক্তির মন্তব্যকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। রিজভী আহমেদ নামে ওই ব্যক্তি সাক্ষাৎকারে দাবি করেন, তিনি শাবনূরকে ভালোবাসতেন এবং তাদের বিয়েও হয়েছিল। তবে রিজভীর এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করে রসিকতার ছলে শাবনূর বলেন, আমার সঙ্গে তার বাস্তবে কোনো বিয়ে নয়, হয়তো শুধু ‘স্বপ্নের বাসর’-ই হয়েছিল!

শনিবার (৯ আগস্ট) নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে শাবনূর লিখেন, আরজে নীরবকে দেওয়া সাক্ষাৎকারে রিজভী দাবি করেছেন, তিনি নাকি আমাকে ভালোবাসতেন এবং বিয়ে করতে চেয়েছিলেন। অথচ প্রায় একই সময়ে সময় টিভিকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ওই ব্যক্তি দাবি করেন, শাবনূর নাকি তার সাবেক প্রেমিকা ছিলেন।

তিনি লিখেন, রিজভী দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। অন্যদিকে, ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে আমি যুক্তরাজ্যে যাইনি। ফলে কথিত বিয়ের দাবির কোনো বাস্তব ভিত্তি নেই বলেই মনে করি। এছাড়া, রিজভী আমাকে সালমান শাহকে ব্ল্যাকমেল করার জন্য দায়ী করেছেন এবং এমনকি সালমান শাহর মৃত্যুর সঙ্গেও জড়ানোর চেষ্টা করেছেন। তিনি কীভাবে এবং কিসের ভিত্তিতে আমাকে সালমান শাহকে ব্ল্যাকমেল করার অভিযোগে অভিযুক্ত করছেন।

অভিনেত্রীর দাবি, সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর সাম্প্রতিক দুটি পৃথক সাক্ষাৎকারে রিজভী আবার দাবি করেন, এটি হত্যা নয়, আত্মহত্যা ছিল। পাশাপাশি তিনি সালমান শাহর মা নীলা চৌধুরীকেও তার মৃত্যুর জন্য দায়ী করেন বলে উল্লেখ করেন শাবনূর।

শাবনূরের মতে, একই ব্যক্তির বক্তব্যে এত ধরনের পরিবর্তন ও পরস্পরবিরোধী দাবি থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন তৈরি হওয়াই স্বাভাবিক। তার বিরুদ্ধে তোলা প্রেম, বিয়ে ও সালমান শাহকে ঘিরে অভিযোগগুলোকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন।

/এসবি/