সন্ধ্যা ৭ টার পরও খোলা থাকবে সিনেমা হল

সন্ধ্যা ৭ টার পরও খোলা থাকবে সিনেমা হল
নিজস্ব প্রতিবেদক

দেশে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আবারও সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ করার নির্দেশ দিয়েছিলো সরকার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কেনাকাটার সুবিধার্থে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নতুন আদেশের মাধ্যমে আগের সিদ্ধান্ত আবারও পুনর্বহাল করা হয়েছে। তবে, এর আওতার বাইরে থাকছে সিনেমা হল।
মঙ্গলবার (২ জুন) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, সন্ধ্যা ৭ টায় শপিংমল বন্ধ হলেও সিনেমা হল খোলা থাকবে। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয় থেকে আমাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। ফলে স্টার সিনেপ্লেক্সসহ সকল মাল্টিপ্লেক্সের দর্শকদের ঈদের ছবি দেখতে কোন বাধা নেই।
চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, আমরা ঈদের আগেই তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম, যাতে সিনেমাহল ও সিনেপ্লেক্স শপিংমল বন্ধের এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকে। মন্ত্রণালয় আমাদের ফিরতি চিঠিতে বিষয়টি অনুমোদন করেছেন। ফলে যেসব সিনেমা হলের সাথে শপিংমল আছে সেসব নিয়ে দর্শকদের দুঃশ্চিন্তার কিছু নেই।

বন্ধ হয়ে গেল মধুমিতা সিনেমা হল