অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডির দায়িত্বে শিবা শানু

সিটিজেন জার্নাল ডেস্ক

বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন খল অভিনেতা শিবা শানু। এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগে অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাবেন তিনি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি অভিনেতা শিবা শানু নিজেই নিশ্চিত করেন।
এর আগে, গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে শিবা শানুর এ নিয়োগের কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর ১২(২) ধারা অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, বর্তমানে শিল্পী সমিতির সভাপতির পদে রয়েছেন অভিনেতা শিবা শানু। তবে শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হিসেবে যোগদানের ক্ষেত্রে সমিতির পদটি ছাড়তে হবে তাকে।
উল্লেখ্য, ১৯৯৮ সালে ঢালিউডে নাম লেখান শিবা শানু। সে বছর মুক্তিপ্রাপ্ত ‘মাতৃভূমি’ সিনেমার মাধ্যমে পথচলা শুরু তারা। তারপর বিভিন্ন সিনেমায় খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে তারকা খ্যাতি লাভ করেন তিনি।

সংগীতশিল্পী আসিফের গাড়িতে বন্দুক হামলা