শিরোনাম

মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা
(বাম পাশ থেকে) অনুষ্ঠানে ইভান শাহরিয়ার সোহাগ, গৌতম সাহা, বারিশা হক, নূর সিবা ও মুস্তফা তারেক হাদি।

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ’-এর এবারের আয়োজনে গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত হয়েছেন দেশের চার বিশিষ্ট ব্যক্তিত্ব। তাদের মধ্যে বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার ও মডেল বারিশা হককে ‘ন্যাশনাল কালচারাল আইকন অব মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ’ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

এছাড়া, জাতীয় পুরস্কারপ্রাপ্ত কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ এবং বিশিষ্ট ব্যক্তিত্ব গৌতম সাহা উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়া আয়োজনের ডিজিটাল প্রোডাকশন হেড হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুস্তফা তারেক হাদি।

সোমবার (১৩ জুলাই) রাজধানীর পাঁচতারকা হোটেল রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশের পরিচালক নূর সিবার সঙ্গে নবনিযুক্ত উপদেষ্টা, ন্যাশনাল কালচারাল আইকন এবং ডিজিটাল প্রোডাকশন হেডের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, ন্যাশনাল কালচারাল আইকন হিসেবে বারিশা হক দেশের সংস্কৃতি, ঐতিহ্য, ফ্যাশন ও আধুনিক বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

অন্যদিকে উপদেষ্টা হিসেবে ইভান শাহরিয়ার সোহাগ ও গৌতম সাহা তাদের দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে প্রতিযোগিতার সার্বিক পরিকল্পনা, গ্রুমিং ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে সহযোগিতা করবেন। একই সঙ্গে ডিজিটাল প্রোডাকশন হেড হিসেবে মুস্তফা তারেক হাদি প্রতিযোগিতার ডিজিটাল কনটেন্ট, ভিজ্যুয়াল স্টোরিটেলিং এবং আন্তর্জাতিক মানের ডিজিটাল প্রোডাকশন কার্যক্রমের নেতৃত্ব দেবেন।

আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশের পরিচালক নূর সিবা বলেন, ‘মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ শুধু একটি সৌন্দর্য প্রতিযোগিতা নয়, এটি বাংলাদেশের সংস্কৃতি, সৌন্দর্য, মেধা এবং নারীর আত্মবিশ্বাসকে বিশ্বদরবারে তুলে ধরার একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। আমরা এমন একটি আয়োজন করতে চাই, যা দেশের জন্য গর্বের হবে। সেই লক্ষ্যেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ ও গৌতম সাহাকে উপদেষ্টা হিসেবে, বারিশা হককে ন্যাশনাল কালচারাল আইকন হিসেবে এবং মুস্তফা তারেক হাদিকে ডিজিটাল প্রোডাকশন হেড হিসেবে যুক্ত করেছি।’

তিনি আরও বলেন, ‘বারিশা হক দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় ব্র্যান্ডের সঙ্গে কাজ করে নিজেকে একজন সফল ব্র্যান্ড প্রমোটার ও মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর জনপ্রিয়তা, ব্যক্তিত্ব এবং সাংস্কৃতিক উপস্থাপন এই আয়োজনকে নতুন মাত্রা দেবে। একই সঙ্গে ইভান শাহরিয়ার সোহাগ, গৌতম সাহা এবং মুস্তফা তারেক হাদির অভিজ্ঞতা ও দক্ষতা এবারের আয়োজনকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে নূর সিবা জানান, খুব শিগগিরই একটি জমকালো আয়োজনের মাধ্যমে মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ-এর বিচারক প্যানেল, অফিসিয়াল ক্রাউন উন্মোচন এবং প্রতিযোগীদের জন্য নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। ইতোমধ্যেই সেই আয়োজনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। এই আয়োজন বাংলাদেশের পেজেন্ট ইতিহাসে একটি নতুন মাত্রা যোগ করবে এবং আন্তর্জাতিক মানের একটি প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, অভিজ্ঞ উপদেষ্টা, শক্তিশালী সাংস্কৃতিক প্রতিনিধিত্ব এবং আধুনিক ডিজিটাল প্রোডাকশনের সমন্বয়ে মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ দেশের সৌন্দর্য, সংস্কৃতি ও নারীর সক্ষমতাকে বিশ্বমঞ্চে আরও মর্যাদার সঙ্গে তুলে ধরতে সক্ষম হবে।

/এফআর/