ফেসবুক পোস্টে সুনেরাহর রহস্যময় প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক

অভিনয় জগতে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন সুনেরাহ বিনতে কামাল। সিনেমার মাধ্যমে বড় পর্দায় পথচলা শুরু হলেও সাম্প্রতিক সময়ে নাটকেই তার ব্যস্ততা বেশি। অভিনয়ের পাশাপাশি ভ্রমণও তার অন্যতম প্রিয় অনুষঙ্গ। অবসরে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ান তিনি। সেইসব ভ্রমণের নানা মুহূর্ত আবার সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমের সুনেরাহর পোস্টে ছিল ভিন্ন আবহ। এবার কোনো ভ্রমণ কিংবা ব্যক্তিগত মুহূর্তের ছবি নয়, আকাশের একটি ছবি প্রকাশ করে নিজের মনের কিছু আকুতি তুলে ধরেছেন সৃষ্টিকর্তার কাছে।
পোস্টে সুনেরাহ লিখেন, ‘হে মহান আল্লাহ, আমি জানি তুমি যা করো ভালোর জন্য করো। প্রতিবার শিখেছি। তবে এমন কাউকে আমার চোখের সামনেও এনো না, যে ধরে ধরে মানুষ ধ্বংস করে, হৃদয়ে পচন ধরায়, মানুষকে মানসিক মৃত্যু দেয়। তুমি বরং তাদেরকে জ্ঞান দাও, মানুষ কিভাবে হতে হয়। দেখানোর জন্য না, সত্যি মানুষ হয়ে বাঁচার জন্য।’
তিনি লিখেন, ‘তুমি মালিক, তুমি উত্তম জানো। তোমার হুকুম ছাড়া একটা পাতাও নড়তে পারে না। কোনও মানুষরূপী বহুরূপীকে আমাদের নিকটে আসতে দিয়ো না। আমাদের সবার মন, নিয়ত এবং কর্মের হিসাব তোমার কাছে খোলা। কাউকে আমাদের ভেতরটা নষ্ট করতে দিয়ো না আল্লাহ।’
পোস্টটি প্রকাশের কিছুক্ষণ পরই কমেন্ট বক্স বন্ধ করে দেন সুনেরাহ। তবে তার আগেই অনেকেই তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং তার প্রত্যাশা পূরণে শুভকামনা জানান।
এই পোস্টের কিছুক্ষণ পর নিজের ছবি পোস্ট করেছেন সুনেরাহ। ছবিতে দেখা গেছে, সমুদ্রের ধারে, সন্ধ্যায় ধারণ করা একটি মুহূর্ত। লাল টপ পরে হাসিমুখে রয়েছেন অভিনেত্রী।
ছবিটির ক্যাপশনে সুনেরাহ লিখেছেন, ‘আমি দিতে পছন্দ করি, যে যা প্রাপ্য, আমি সবসময় তাকে সেটা দেই।’

নজর কাড়া লুকে ধরা দিলেন অপু বিশ্বাস