চরকি অ্যাওয়ার্ড পেলেন যারা

চরকি অ্যাওয়ার্ড পেলেন যারা
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকি আয়োজিত দ্বিতীয় ‘চরকি অ্যাওয়ার্ডস’-এ দর্শক ভোটে ‘তুফান’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন শাকিব খান। একই বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মাসুমা রহমান নাবিলা।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয় চরকি অ্যাওয়ার্ডসের দ্বিতীয় আসর। অনুষ্ঠানে ২০২৩ ও ২০২৪ সালে চরকিতে মুক্তিপ্রাপ্ত অরিজিনাল চলচ্চিত্র ও সিরিজের বিভিন্ন বিভাগে সেরা নির্মাতা, অভিনয়শিল্পী এবং কলাকুশলীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
দর্শকদের ভোটে ২০২৪ সালের সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘কাছের মানুষ দূরে থুইয়া’। ‘তুফান’-এ অভিনয়ের জন্য শাকিব খান সেরা অভিনেতা এবং একই সিনেমায় অভিনয়ের জন্য মাসুমা রহমান নাবিলা সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।
সেরা সিরিজের স্বীকৃতি পেয়েছে ‘আধুনিক বাংলা হোটেল’। এই সিরিজে অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন মোশাররফ করিম। অন্যদিকে ‘২ষ’ সিরিজে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন জয়া আহসান। বছরের সেরা গান হিসেবে নির্বাচিত হয়েছে ‘লাগে উড়া ধুরা’।
২০২৩ সালের সেরা সিনেমা হয়েছে নির্বাচিত হয়েছে ‘সুড়ঙ্গ’। ‘উনিশ২০’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেতা আরিফিন শুভ এবং একই চলচ্চিত্রে অভিনয়ের জন্য আফসান আরা বিন্দু সেরা অভিনেত্রীর পুরস্কার পান।সেরা সিরিজ নির্বাচিত হয়েছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। এতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা নাসির উদ্দিন খান এবং‘মারকিউলিস’সিরিজে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর স্বীকৃতি লাভ করেছেন সাবিলা নূর। এ বছরের সেরা গান হিসেবে নির্বাচিত হয়েছে ‘গা ছুঁয়ে বলো’।
সমালোচকদের ভোটে ‘ফরগেট মি নট’ চলচ্চিত্রের জন্য ২০২৪ সালের সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন রবিউল আলম রবি। একই সিনেমায় অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন মেহজাবীন চৌধুরী ।
‘কাছের মানুষ দূরে থুইয়া’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন প্রীতম হাসান। সিরিজ বিভাগে ‘সিনপাট’-এর জন্য সেরা পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম, একই সিরিজে সেরা অভিনেত্রী জিন্নাত আরা এবং‘কালপুরুষ’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন এফ এস নাইম।
২০২৩ সালের ক্রিটিক চয়েজ বিভাগে ‘সুড়ঙ্গ’-এর জন্য সেরা পরিচালকের সম্মাননা পেয়েছেন রায়হান রাফী । একই সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন আফরান নিশো। ‘জাহান’চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন নাজিয়া হক অর্ষা ।
সিরিজ বিভাগে ‘গুটি’-এর জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন শঙ্খ দাশগুপ্ত। একই সিরিজে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবং ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন নাসির উদ্দিন খান ।
এবারের আসরে প্রয়াত অভিনেত্রী ও লেখক কারিনা কায়সারকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়েছে। তার বন্ধু রেজাউর রহমান ও কামরুন নাহারের হাতে এই সম্মাননা তুলে দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টায় রেড কার্পেটের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে দেশের চলচ্চিত্র, নাটক ও ওটিটি অঙ্গনের জনপ্রিয় শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা অংশ নেন। মূল পর্বের শুরুতে ছিল নৃত্য পরিবেশনা, এরপর অনুষ্ঠিত হয় অ্যাকাপেলা ও বিটবক্সিং পরিবেশনা।
অনুষ্ঠানে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, বাংলা ভাষার কনটেন্টের শীর্ষ প্ল্যাটফর্ম হিসেবে চরকিকে প্রতিষ্ঠিত করাই তাদের লক্ষ্য। গত পাঁচ বছরে চরকির প্রিমিয়াম কনটেন্ট ১০০ কোটিরও বেশি ঘণ্টা দেখা হয়েছে। বর্তমানে প্ল্যাটফর্মটির নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা তিন কোটির বেশি এবং দর্শকদের জন্য প্রকাশ করা হয়েছে শতাধিক অরিজিনাল কনটেন্ট।
পুরস্কার বিতরণীর পাশাপাশি দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে ছিল অভিনয়ের মাস্টারক্লাস, বাংলা সিনেমা ও ওটিটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা।
অভিনয়ের মাস্টারক্লাস পরিচালনা করেন তারিক আনাম খান। প্যানেল আলোচনায় অংশ নেন নির্মাতা মেজবাউর রহমান সুমন, আদনান আল রাজীব এবং নুহাশ হুমায়ূন।

মা হচ্ছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প