মা হচ্ছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে একসঙ্গে দুটি সুখবর দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তিনি মা হতে চলেছেন। একই সঙ্গে জানালেন, বেশ কিছুদিন আগেই দ্বিতীয়বার বারের মতো বিয়ে করেছেন এই অভিনেত্রী।
রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত ‘চরকি কার্নিভ্যাল’-এ তথ্য জানান তিনি।
মৌসুমী হামিদ বলেন, আমি মা হতে চলেছি। এটাই আমার সবচেয়ে বড় সুখবর।
এ ঘোষণার পর অনুষ্ঠানস্থলে উপস্থিত সহকর্মীরা তাকে শুভেচ্ছায় ভাসিয়ে দেন। অভিনেত্রী মুমতাহিয়া টয়া, সৈয়দ জামান শাওনসহ অনেকে এগিয়ে এসে হবু মা ও অনাগত সন্তানের জন্য শুভকামনা জানান।
মৌসুমী হামিদ বলেন, এই সুখবরটি আমি ইচ্ছাকৃতভাবেই এতদিন গোপন রেখেছি। আমি চাইনি ভুল তথ্য ছড়িয়ে পড়ুক। তাই সবার সামনে বিষয়টি জানাতে চরকি কার্নিভ্যালকে বেছে নিয়েছি।
তিনি বলেন, আমি ও আমার অনাগত সন্তান দুজনেই ভালো আছি। জীবনের একেবারে নতুন একটি অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছি। সবার কাছে আমাদের জন্য দোয়া চাই।
মা হওয়ার খবরের পাশাপাশি প্রকাশ্যে আসে তার দ্বিতীয় বিয়ের বিষয়টিও। অনুষ্ঠানে উপস্থিতদের সঙ্গে স্বামী আবদুল ওয়াদুদ পরিচয় করিয়ে দেন তিনি।
বিয়ে নিয়ে জানতে চাইলে মৌসুমী বলেন, বেশ কিছুদিন আগে আমাদের বিয়ে হয়েছে। তবে আপাতত আমি মা হওয়ার আনন্দ নিয়েই থাকতে চাই।
তিনি বলেন, আমরা প্রায় ১৪ বছরের পুরোনো বন্ধু। দীর্ঘ বন্ধুত্ব থেকেই একে অপরকে ভালোভাবে বুঝতে পেরেছি। আমাদের চিন্তাভাবনার মিলই শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে।
এর আগে, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে বিচ্ছেদ ঘটে অভিনেত্রী মৌসুমী হামিদের। মূলত পরকীয়ার নিয়েই মৌসুমী-রানার সংসারে অশান্তির সূত্রপাত। এক পর্যায়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন রানা। ডিভোর্স লেটার পাঠান মৌসুমীকে।
২০২৪ সালের ১২ জানুয়ারি বিয়ে করেন মৌসুমী ও রানা। বিয়ের আগে তাদের মধ্যে প্রায় দুই বছরের পরিচয় ছিল।

জন্মদিন উদযাপনে কিছুটা লজ্জা পাই: জয়া আহসান