৬০ বছর বয়সে এসে সন্তান নেওয়ার ইচ্ছা প্রকাশ সালমানের

বিনোদন ডেস্ক

শুধু বলিউড নয়, ভারতের মোস্ট এলিজিবল ব্যাচেলর বলা হয় সালমান খানকে। ৬০ বছর পেরিয়ে গেলেও এখনো বিয়ে করেননি ভাইজান খ্যাত এই অভিনেতা। তিনি জীবনে সবচেয়ে বেশিবার ‘কবে বিয়ে করছেন’- এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন। তবে এবার নিজের কোনো সন্তানের অভাব বোধ করেন কি না এমন প্রশ্নের সম্মুখীন হয়েছেন। জবাবে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান খান জানান, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
প্রযোজক ও পরিচালক করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজনের উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়ে সালমান খান এসব কথা বলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে করণ জোহর জানতে চান, ভাইঝি ও ভাইপোদের সঙ্গে নিবিড় পারিবারিক সম্পর্কের পর সালমান কি নিজের কোনো সন্তানের অভাব বোধ করেন? জবাবে সালমান বলেন, নিজের সন্তান থাকার অভিজ্ঞতা অর্জন করা এমন একটি বিষয়, এটি তিনি ভবিষ্যতে নিশ্চিতভাবেই পেতে চান।
দীর্ঘ ক্যারিয়ারে বিয়ে ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সালমান খান নিয়মিত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। তবে ব্যক্তিগত বিষয়ে খুব একটা কথা বলতে দেখা যায় না এই অভিনেতাকে। পরিবার গঠন বা সন্তান নেওয়ার বিষয়ে তাকে সচরাচর এত খোলামেলা আলোচনা করতে দেখা যায়নি।
তবে এটিই প্রথম নয়; এর আগেও পিতৃত্ব নিয়ে কথা বলেছিলেন সালমান। ২০২৩ সালে রজত শর্মার শো ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানান, সারোগেসি (গর্ভ ভাড়া) সংক্রান্ত আইনি জটিলতার কারণে সন্তান নেওয়ার ইচ্ছা পূরণ হয়নি তার।
করণ জোহরের সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে সালমান সেদিন বলেছিলেন, ‘আমার পরিকল্পনা ছিল। তবে তা বিয়ের জন্য নয়, ছিল সন্তানের জন্য। কিন্তু তৎকালীন ভারতীয় আইন অনুযায়ী তা সম্ভব হয়ে ওঠেনি। এখন দেখা যাক কী হয়।’
তিনি আরও বলেছিলেন ‘আমিও একই পথ অনুসরণের চেষ্টা করছিলাম। কিন্তু সারোগেসি আইন হয়তো পরিবর্তিত হয়েছে। তাই পরবর্তীতে কী করা যায় তা বিবেচনা করব।’
সন্তানের সঙ্গে সময় কাটানো এবং নিজের বয়সের হিসাব টেনে সালমান বলেন, ‘আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে যদি আমার সন্তান জন্ম নেয়, তবে তাদের সঙ্গে খেলাধুলা করে কাটানোর জন্য আমি আরও ২০ থেকে ২৫ বছর সময় পাব।’

ইউটিউব চ্যানেল খুললেন সালমান খান, শেখাবেন অভিনয়