সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের দল

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের দল
ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ হারিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল। রিপাবলিকান পার্টিকে পরাজিত করে সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। টেক্সাস ও কানসাসের মতো রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতেও অপ্রত্যাশিত জয় পেয়েছে দলটি। এর মধ্য দিয়ে ওয়াশিংটনে সিনেট, প্রতিনিধি পরিষদ ও প্রেসিডেন্টের পদ- তিনটি গুরুত্বপূর্ণ ক্ষমতাকেন্দ্রের নিয়ন্ত্রণে থাকা রিপাবলিকানদের ‘ট্রাইফেকটা’ ভাঙতে যাচ্ছে।

সংবিধান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ৫০টি, আর সিনেটের মোট আসন ১০০টি। প্রতিটি অঙ্গরাজ্যের জন্য সিনেটে ২টি করে আসন নির্ধারিত রয়েছে। কংগ্রেসের এই কক্ষের নিয়ন্ত্রণ নিতে হলে বিজয়ী দলের প্রার্থীদের অন্তত ৫১টি আসনে জয় পেতে হবে।

এবারের মধ্যবর্তী নির্বাচনের সিনেটের ৩৫টি আসনে নির্বাচন হয়েছে। এর মধ্যে ১৫টিতে জয় পেয়েছে ডেমোক্র্যাট প্রার্থীরা। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টি মাত্র ৫টি আসনের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। ১৫ আসনে জয়ের ফলে সিনেটে ডেমোক্র্যাট পার্টির আসনসংখ্যা পৌঁছেছে ৫২টিতে।

ডেমোক্র্যাট প্রার্থীদের বিজয়রথ অবশ্য আরও এগোবে বলে ধারণা করা হচ্ছে। কারণ ১৫টি আসনে জয়ের পাশাপাশি আরও ৩টি আসনে এগিয়ে আছে এই এ দলের প্রার্থীরা।

/জেএইচ/