শ্রমিক আন্দোলন ঘিরে মিরপুর ১১ নম্বরে সতর্ক অবস্থানে পুলিশ, বিএনপির মিছিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শ্রমিক আন্দোলন ঘিরে মিরপুর ১১ নম্বরে সতর্ক অবস্থানে পুলিশ, বিএনপির মিছিল
মিরপুর ১১ নম্বরে সতর্ক অবস্থানে পুলিশ এবং বিএনপি নেতাকর্মীদের মিছিল। ছবি: সিটিজেন জার্নাল

মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এর মধ্যেই ওই এলাকায় মিছিল করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় বুধবার (৪ নভেম্বর) সকাল থেকেই ওই এলাকায় যানচলাচল স্বাভাবিক রয়েছে।

মিরপুর ১১ নম্বর এলাকায় বিএনপি নেতাকর্মীদের মিছিল। ছবি: সিটিজেন জার্নাল
মিরপুর ১১ নম্বর এলাকায় বিএনপি নেতাকর্মীদের মিছিল। ছবি: সিটিজেন জার্নাল

এদিন সকাল ১০টায় সরেজমিনে দেখা যায়, মিরপুর ১১ নম্বর মেট্রোরেল স্টেশনের সামনে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সেখানে পুলিশের একটি সাঁজোয়া যান ও জলকামান রাখা হয়েছে। এ ছাড়া স্টেশনের পাশের একটি গলিতে ২৫ থেকে ৩০ জন পুলিশ সদস্যের একটি দলকে অবস্থান নিতে দেখা যায়।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সদস্যদের অবস্থান। ছবি: সিটিজেন জার্নাল
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সদস্যদের অবস্থান। ছবি: সিটিজেন জার্নাল

এছাড়া, সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে বিএনপির নেতাকর্মীদের দুটি মিছিল করতে দেখা গেছে। মিছিল থেকে ‘শ্রমিক-জনতা ভাই ভাই, আওয়ামী লীগের রক্ষা নাই’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

অন্যদিকে, সকাল থেকে প্রতিবেদন লেখা পর্যন্ত মিরপুর ১১ নম্বর এলাকায় কোনো পোশাকশ্রমিককে আন্দোলন করতে দেখা যায়নি। পাশাপাশি এলাকায় যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে।

/এফআর/