মুক্তির প্রথম দিনেই অজয়ের জীবনের ইতিহাস এনে দিলো ‘দৃশ্যম ৩’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
মুক্তির প্রথম দিনেই অজয়ের জীবনের ইতিহাস এনে দিলো ‘দৃশ্যম ৩’
দৃশ্যম ৩: দ্য কনক্লুশন সিনেমার একটি দৃশ্যে অজয় দেবগন

প্রেক্ষাগৃহে মুক্তির পরপরই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে ক্রাইম থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। গতকাল শুক্রবার (২ অক্টোবর) অজয় দেবগন অভিনীত এই ফ্র্যাঞ্চাইজির শেষ কিস্তিটি মুক্তি পায়। প্রথম দিনেই গড়ে নতুন ইতিহাস।

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্যমতে, প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনেই ভারতের বাজারে সিনেমাটি নিট আয় করেছে ৬৬.৭৫ কোটি রুপি। আর গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৮০.১০ কোটি রুপিতে। এছাড়া দেশের বাইরের বাজার থেকে এসেছে আরও ১৫ কোটি রুপি। সবমিলিয়ে সিনেমাটি প্রথম দিনেই বিশ্বব্যাপী ৯৫.১০ কোটি রুপি গ্রস কালেকশন হয়েছে। এর মাধ্যমে আগের সবগুলো সিক্যুয়ালের রেকড ভেঙেছে ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজি।

এর আগে ২০১৫ সালে মুক্তি পায় ‘দৃশ্যম’। সিনেমাটি উদ্বোধনী দিনে ৫.৮৫ কোটি রুপি নিট আয় করে। আর ২০২২ সালের ‘দৃশ্যম ২’ আয় করে প্রায় ১৫.৩৮ কোটি রুপি।

এর মাধ্যমে অজয় দেবগন নিজের অভিনয় ক্যারিয়ারের সবচেয়ে বড় উদ্বোধনী সাফল্যের দেখা পেয়েছেন।

পর্দায় বিজয় সালগাঁওকর তথা অজয় দেবগানের উপস্থিতি মানেই যেন টানটান উত্তেজনা আর বুদ্ধির মারপ্যাঁচ। পরিবারের নিরাপত্তা রক্ষায় তার বুনে যাওয়া রহস্যের জাল মুগ্ধ করেছে সিনেপ্রেমীদের। সেই ধারাবাহিকতা বজায় রেখে তৃতীয় ও শেষ কিস্তি নির্মাণ করলেন অভিষেক পাঠক। মুখ্য চরিত্রে অজয় দেবগনের পাশাপাশি রয়েছেন মীরা দেশমুখ চরিত্রে টাবু এবং এসপি রাজবীর সিংয়ের চরিত্রে জয়দীপ অহলাওয়াতের অভিনয় অসাধারণ কাহিনীর দিকে রূপ নিয়েছে।

/জেএইচ/