শিরোনাম

স্কুল ফিডিংয়ে দেওয়া হবে রান্না করা খাবার: প্রতিমন্ত্রী

চাপাইনবাবগঞ্জ সংবাদদাতা
চাপাইনবাবগঞ্জ সংবাদদাতা
স্কুল ফিডিংয়ে দেওয়া হবে রান্না করা খাবার: প্রতিমন্ত্রী
মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ অন্যরা

‘মিড–ডে মিল’ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রান্না করা খাবার দেওয়ার পরীক্ষামূলক কার্যক্রম শুরু করা হবে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম নিয়ে প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শ্রীলঙ্কা ও ভারতে স্কুলের মায়েরা টাকার বিনিময়ে শিশুদের জন্য স্বাস্থ্যকর খাবার রান্না করে দেন। আমরাও প্রধানমন্ত্রীর নির্দেশে খুব শিগগির রান্না করা খাবার সরবরাহের পরীক্ষামূলক কার্যক্রমে যাব। এক্ষেত্রে একাধিক পদ্ধতি বিবেচনা করা হবে। তবে শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার সঠিকভাবে ও সঠিক সময়ে পৌঁছে দেওয়া নিশ্চিত করা হবে।

কিন্ডারগার্টেন নিয়ে নীতিমালা হচ্ছে জানিয়ে তিনি বলেন, কিন্ডারগার্টেন স্কুলগুলোতে কতগুলো বই দেওয়া যাবে এবং কী কী পড়ানো যাবে, সে বিষয়ে মৌলিক নীতিমালা তৈরির কাজ করছে সরকার।

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি প্রকল্পের পরিচালক মো. আবুল আমিন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ।

/এফআর/