চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী

কুমিল্লা সংবাদদাতা

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ২০২৭ সালের কারিকুলামে ৪র্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি চর্চা এবং ৬ষ্ঠ শ্রেণিতে আনন্দময় শিক্ষা ও কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৭ সালে এই ৪টি নতুন বইশিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে কুমিল্লা নগরীর ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছেন। ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষায় সবচেয়ে বেশি বাজেট রেখেছেন প্রধানমন্ত্রী। তাই আজ যারা ক্রীড়া শিক্ষায় আগ্রহী হচ্ছেন তাদেরকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে। এই দেশ গড়তে তাদের এগিয়ে আসতে হবে।
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, ক্রীড়াকে প্রাধান্য দিয়ে আগামী দিনে এটাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী। আমাদের শিক্ষার্থীরা যেন তাদের মেধা এবং সৃজনশীলতা নিয়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে একটা ভালো, উন্নত এবং ক্রীড়াতে সফল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে সেই অগ্রযাত্রায় রয়েছে।
জাতীয় পর্যায়ে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক রোজী আক্তার ও পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা।

আ. লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়: ডা. জাহেদ