শিক্ষক-শিক্ষার্থী সংকটের মধ্যে ৬০০ স্কুল নির্মাণের উদ্যোগ মাউশির

নিজস্ব প্রতিবেদক

দেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় একদিকে রয়েছে শিক্ষক সংকট, অন্যদিকে ধারাবাহিকভাবে কমছে শিক্ষার্থীর সংখ্যা। সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোয় ৮৮ হাজারের বেশি শিক্ষক পদ শূন্য রয়েছে। গত সাত বছরে মাধ্যমিক স্তরে শিক্ষার্থী কমেছে ১৮ লাখেরও বেশি। উচ্চ মাধ্যমিক পর্যায়েও অর্ধেকের বেশি আসন ফাঁকা রয়েছে। এমন পরিস্থিতিতে ৬০০টি নতুন মডেল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬৮ হাজার ৪০০ কোটি টাকা।
মাউশির প্রস্তাব অনুযায়ী, দেশের ৩০০ সংসদীয় আসনে দুটি করে বালক ও বালিকা স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা হবে। ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিটি প্রতিষ্ঠানে এক হাজার থেকে এক হাজার ১০০ শিক্ষার্থীর পড়াশোনার ব্যবস্থা থাকবে। এসব প্রতিষ্ঠানে মোট ২৭ হাজার শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, গ্রন্থাগারিক, নার্স, পরীক্ষাগার ও তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট জনবলসহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ দেওয়া হবে।
এছাড়াও প্রস্তাবে প্রতিটি প্রতিষ্ঠানের জন্য তিন একর করে মোট ১ হাজার ৮০০ একর জমি অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছে। ক্যাম্পাসে ১০ তলাবিশিষ্ট একাডেমিক ভবন, হোস্টেল, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ল্যাব, ভাষা শিক্ষার ল্যাব, খেলার মাঠ, ইনডোর গেমস ও ই-লাইব্রেরি স্থাপনের পরিকল্পনা রয়েছে। জাপানের আদলে শিক্ষার্থীদের খাবার ও পুষ্টি শিক্ষার ব্যবস্থাও রাখা হবে। পাঁচ বছরে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
‘এস্টাবলিশমেন্ট অব সিক্স হান্ড্রেড মডেল স্কুল অ্যান্ড কলেজ ইন সিলেক্টেড এরিয়াজ অব বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পে বিদেশী উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ৪৭ হাজার ৮৮০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য অর্থায়নকারী সংস্থার তালিকায় রয়েছে বিশ্বব্যাংক, এডিবি, এআইআইবি, জাইকা, ইডিসিএফ, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, ইউনেস্কো ও ইউনিসেফ। বাকি ২০ হাজার ৫২০ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়ার কথা। তবে প্রকল্পটি এখনও অনুমোদনের পর্যায়ে পৌঁছেনি। মাউশির পাঠানো প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (পিডিপিপি) যাচাই-বাছাই শেষে ফেরত দিয়েছে পরিকল্পনা কমিশন। সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করে সংশোধিত প্রস্তাব জমা দিতে বলা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মোট ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ খালি রয়েছে। এর মধ্যে সরকারি বিদ্যালয়ে ৩ হাজার ৪৮টি এবং বেসরকারি বিদ্যালয়ে ৮৫ হাজার ৩৩৩টি। সরকারি বিদ্যালয়ে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের যথাক্রমে ৬৬, ৭৫ ও ৩৭ শতাংশ পদ শূন্য।
অন্যদিকে, বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য অনুযায়ী, ২০১৮ সালে মাধ্যমিক স্তরে শিক্ষার্থী ছিল ১ কোটি ৪ লাখ ৭৫ হাজার ১০০ জন। ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ৮৬ লাখ ৩৮ হাজার ৪১৬ জনে। সরকারি কলেজেও শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:৯৫, যেখানে আন্তর্জাতিক মানদণ্ড ১:২০।
উচ্চ মাধ্যমিক পর্যায়েও আসন সংকটের পরিবর্তে দেখা যাচ্ছে আসন উদ্বৃত্ত। ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। অথচ একাদশ শ্রেণীতে কলেজ ও মাদরাসা মিলিয়ে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ২৫ লাখ। ফলে সব উত্তীর্ণ শিক্ষার্থী ভর্তি হলেও প্রায় ১৩ লাখ ৬২ হাজার আসন খালি থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আব্দুস সালাম বলেন, নতুন প্রতিষ্ঠান নির্মাণের আগে বিদ্যমান বিদ্যালয়গুলোর শিক্ষক সংকট, অবকাঠামোগত দুরবস্থা ও শিক্ষার্থীস্বল্পতা মোকাবেলা করা প্রয়োজন। বিদেশী ঋণে বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করলে ভবিষ্যতে অর্থনীতির ওপর ঋণ পরিশোধের চাপও বাড়তে পারে ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম নিয়াজ আসাদুল্লাহ বলেন, যেসব এলাকায় বিদ্যালয়ে পৌঁছানোই বড় বাধা, সেখানে নতুন স্কুল নির্মাণের যৌক্তিকতা থাকতে পারে। তবে বিদ্যমান বিদ্যালয়গুলোয় পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, তদারকি ও মানসম্মত পাঠদান নিশ্চিত করতেই যখন হিমশিম খেতে হচ্ছে, তখন একসঙ্গে এতগুলো নতুন বিদ্যালয় চালু সে সংকট আরও বাড়াতে পারে। ব্যবস্থার সক্ষমতা তৈরির আগেই তার ওপর বাড়তি দায়িত্ব চাপানো শিক্ষা সংকট নিরসনের কোনো টেকসই রূপরেখা হতে পারে না।
মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, সরকারি বিদ্যালয়ে ৭০০ শিক্ষক নিয়োগের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। বিসিএস নন-ক্যাডার থেকে আরও শিক্ষক নিয়োগ এবং সরকারি কলেজে বিশেষ বিসিএসের বিষয়েও কাজ চলছে। বেসরকারি প্রতিষ্ঠানে এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রশিক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা বাড়ানোর কার্যক্রমও চলমান রয়েছে।

পাঠ্যবইয়ে আসছে পরিবর্তন, থাকছে নব্বইয়ের গণঅভ্যুত্থানে খালেদা জিয়ার ভূমিকা