এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পেছালো

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে ফল প্রকাশের নতুন তারিখের বিষয়টি জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৩১ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
এর আগে, শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা জানানো হয়েছিলো। একই সঙ্গে ২৬ অক্টোবর ফল প্রকাশের সময়, পদ্ধতি এবং ফল জানার উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশের কথা ছিলো। তবে নির্ধারিত দিনে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এর পর থেকেই ফল প্রকাশের নির্ধারিত তারিখ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হলেও এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদন নেয়া সম্ভব হয়নি। ফলে পূর্বনির্ধারিত সময়ে ফল প্রকাশ নিয়ে জটিলতা দেখা দেয়। পরবর্তী সময়ে ফল প্রকাশের তারিখ ২৯ অক্টোবর থেকে পরিবর্তন করে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ৩১ অক্টোবরে এইচএসসির ফল প্রকাশিত হবে বলে জেনেছি। কিন্তু এখনো আমি কোনো সুনির্দিষ্ট তথ্য পাইনি। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে ফলাফল প্রকাশের বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।
অন্যদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, অনিবার্য কারণে ফল প্রকাশের তারিখ পিছিয়ে দেয়া হয়েছে। ২৯ অক্টোবর ফল প্রকাশ করা হবে না। আগামী ৩১ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

২৯ অক্টোবর কি এইচএসসির ফল প্রকাশ হচ্ছে, সর্বশেষ যা জানা গেল