শিরোনাম

২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার (টেস্ট পরীক্ষা) তারিখ ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরুর তারিখও ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে সম্পন্ন করে ফলাফল প্রকাশ করতে হবে।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে।

দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে ২০২০ সালে করোনা মহামারির পর থেকে সেই সূচি আর ধরে রাখা সম্ভব হয়নি।

আগামী বছরের শুরুতে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে সেটি পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসএসসি পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হবে।

/টিই/