বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষে চাকরি

সিটিজেন জার্নাল চাকরি ডেস্ক
সিটিজেন জার্নাল চাকরি ডেস্ক
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষে চাকরি
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। রাজস্ব খাতের ৩ ক্যাটাগরির শূন্য পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ২ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।

১. পদের নাম: হিসাবরক্ষক: ২১টি (অস্থায়ী)

গ্রেড-১৪

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি, ফাইন্যান্স, হিসাববিজ্ঞান বা অন্য কোনো বিষয়ে স্নাতক বা সমমান পাস, কম্পিউটার পরিচালনায় দক্ষতা ।

২. কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী: ৯টি (স্থায়ী)

গ্রেড-১৬

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

৩. ব্যক্তিগত সহকারী: ৩টি (অস্থায়ী)

গ্রেড: ১৬

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা https://bhtpa.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষে চাকরি
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষে চাকরি

/এবি/