বার্সেলোনায় শুরু হলো ‘আইবিটিএম ওয়ার্ল্ড ২০২৬’

তোফাজ্জল হোসেন রুবেল
তোফাজ্জল হোসেন রুবেল, বার্সেলোনা (স্পেন) থেকে
বার্সেলোনায় শুরু হলো ‘আইবিটিএম ওয়ার্ল্ড ২০২৬’
বার্সেলোনায় শুরু হলো ‘আইবিটিএম ওয়ার্ল্ড ২০২৬’। ছবি: সিটিজেন জার্নাল

স্পেনের বার্সেলোনায় শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক বিজনেস ইভেন্ট ও পর্যটনশিল্পবিষয়ক বাণিজ্য মেলা ‘আইবিটিএম ওয়ার্ল্ড ২০২৬’। ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক আয়োজন অনুষ্ঠিত হচ্ছে বার্সেলোনার ‘ফিরা বার্সেলোনা গ্রান ভিয়া’ প্রদর্শনী কেন্দ্রে।

‘আইবিটিএম ওয়ার্ল্ড ২০২৬’ বাণিজ্য মেলায় সিটিজেন জার্নালের সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল
‘আইবিটিএম ওয়ার্ল্ড ২০২৬’ বাণিজ্য মেলায় সিটিজেন জার্নালের সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল

বিশ্বের বিভিন্ন দেশের পর্যটন বোর্ড, ট্রাভেল এজেন্সি, হোটেল, রিসোর্ট, কনভেনশন সেন্টার, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী এবং ব্যবসায়িক সম্মেলন আয়োজকেরা এতে অংশ নিচ্ছেন। এবারের আয়োজনে ১৫০টির বেশি দেশের ২ হাজার ৫০০-এর বেশি পর্যটন গন্তব্য, হোটেল, ভেন্যু ও প্রযুক্তিসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের উপস্থিতি রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১২ হাজারের বেশি ইভেন্ট পেশাজীবী এতে অংশগ্রহণ করছেন।

এবারের বাণিজ্য মেলায় ১৫০টির বেশি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়। ছবি: সিটিজেন জার্নাল
এবারের বাণিজ্য মেলায় ১৫০টির বেশি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়। ছবি: সিটিজেন জার্নাল

মেলায় আয়ারল্যান্ড, ডেনমার্ক, দক্ষিণ কোরিয়া, জাপানসহ বিভিন্ন দেশের স্বতন্ত্র প্যাভিলিয়নে নিজেদের পর্যটন সম্ভাবনা, বিনিয়োগ ও ব্যবসায়িক সুযোগ তুলে ধরছে দেশগুলো।

‘আইবিটিএম ওয়ার্ল্ড ২০২৬’ মেলার একটি প্রদর্শনী কেন্দ্র। ছবি: সিটিজেন জার্নাল
‘আইবিটিএম ওয়ার্ল্ড ২০২৬’ মেলার একটি প্রদর্শনী কেন্দ্র। ছবি: সিটিজেন জার্নাল

আইবিটিএম ওয়ার্ল্ড মূলত আন্তর্জাতিক পর্যটন, সম্মেলন, প্রদর্শনী ও করপোরেট ইভেন্ট খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যবসায়িক যোগাযোগ, অংশীদারত্ব এবং নতুন বাজার সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। পাশাপাশি সম্মেলন, আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এ আয়োজন বৈশ্বিক ইভেন্ট শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনাও তুলে ধরছে।

/এফআর/