ব্যবসার পরিচালন ব্যয় বেড়েছে ৭০ শতাংশ প্রতিষ্ঠানের

সিটিজেন জার্নাল ডেস্ক

দেশে ব্যবসা পরিচালনার ব্যয় বাড়ছে। গত ছয় মাসে দেশের ৭০ শতাংশ ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচালন ব্যয় বেড়েছে। আগামী দুই বছরে এ ব্যয় আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ৭৬ শতাংশ প্রতিষ্ঠান। জ্বালানি ও কাঁচামালের মূল্যবৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে শুল্ক ও নীতিগত অনিশ্চয়তা এ চাপ বাড়াচ্ছে।
বহুজাতিক ব্যাংক এইচএসবিসির ‘গ্লোবাল ট্রেড পালস সার্ভে ২০২৬’-এ এসব তথ্য উঠে এসেছে। বাংলাদেশসহ বিশ্বের ২৬টি দেশের ১০ হাজার শীর্ষ ব্যবসায়িক নির্বাহীর মতামতের ভিত্তিতে জরিপটি পরিচালিত হয়। গত ১৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত জরিপটি চালায় ব্রিটিশ পোলিং কাউন্সিলের স্বীকৃত প্রতিষ্ঠান সাভান্তা।
জরিপে অংশ নেওয়া বাংলাদেশের ৫০ শতাংশ প্রতিষ্ঠান জ্বালানি ব্যয়কে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বড় চাপ হিসেবে উল্লেখ করেছে। কাঁচামালের দাম বৃদ্ধিকে প্রধান সমস্যাগুলোর একটি হিসেবে চিহ্নিত করেছে ৪৯ শতাংশ প্রতিষ্ঠান। এ ছাড়া ২০২৫ সালের পর থেকে কার্যকর মূলধনের চাহিদা বেড়েছে বলে জানিয়েছে ৬৪ শতাংশ প্রতিষ্ঠান।
বিশ্বের অন্যান্য দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও একই ধরনের ব্যয় বৃদ্ধির মুখে রয়েছে। জরিপে দেখা গেছে, বিশ্বব্যাপী ৬৮ শতাংশ প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় বেড়েছে। এর পেছনে জ্বালানি ব্যয়কে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে ৪৪ শতাংশ প্রতিষ্ঠান। এ ছাড়া শুল্ক বৃদ্ধির কথা জানিয়েছে ৪৩ শতাংশ এবং পণ্য পরিবহন ব্যয় বৃদ্ধির কথা বলেছে ৪১ শতাংশ প্রতিষ্ঠান। আগামী দুই বছরে পরিচালন ব্যয় আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে বিশ্বের ৭২ শতাংশ প্রতিষ্ঠান।
এদিকে আন্তর্জাতিক বাণিজ্যে শুল্ক ও নীতিগত অনিশ্চয়তার প্রভাব পড়ছে বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর আয়েও। জরিপে অংশ নেওয়া ৩১ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, এসব কারণে তাদের ব্যবসায়িক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ৩২ শতাংশ প্রতিষ্ঠান রাজস্ব বা আয় কমে যাওয়ার কথা জানিয়েছে। আগামী দুই বছরে আয় আরও কমতে পারে বলে আশঙ্কা করছে ৩৭ শতাংশ প্রতিষ্ঠান। বিশ্বব্যাপী এ হার ২৮ শতাংশ।
তবে নানা প্রতিকূলতার মধ্যেও আন্তর্জাতিক বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বাংলাদেশের ব্যবসায়ীরা। আগামী দুই বছরে আন্তর্জাতিক বাণিজ্যের প্রবৃদ্ধি হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করেছে জরিপে অংশ নেওয়া ৯১ শতাংশ বাংলাদেশি ব্যবসায়ী।
সরবরাহব্যবস্থায় পরিবর্তন আনার ক্ষেত্রেও বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর তৎপরতা দেখা গেছে। উৎপাদন ও সরবরাহ কার্যক্রম নিজ দেশে ফিরিয়ে আনার কৌশল ‘চায়না প্লাস ওয়ান’ গ্রহণ করেছে দেশের ৫৭ শতাংশ প্রতিষ্ঠান।
ব্যবসায়িক কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহারও বাড়ছে। জরিপে অংশ নেওয়া ৮৬ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, তারা বাণিজ্যসংশ্লিষ্ট অন্তত একটি কাজে এআই ব্যবহার করছে। তবে এ প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি যথাযথ সুশাসন নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে জরিপে।
মুক্তবাণিজ্য চুক্তি ব্যবহারের ক্ষেত্রেও বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ উল্লেখযোগ্য। দেশের ৯৬ শতাংশ প্রতিষ্ঠান অন্তত একটি মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) ব্যবহার করছে। তবে এসব চুক্তির সুবিধা পুরোপুরি কাজে লাগাতে পারছে না অধিকাংশ প্রতিষ্ঠান। চুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠানের ৯৭ শতাংশ বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়ার কথা জানিয়েছে।
এ ছাড়া আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম পরিচালনায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে দেশের ৯৬ শতাংশ প্রতিষ্ঠান।