মধ্যপ্রাচ্যে উত্তেজনার বাড়লেও বিশ্ববাজারে কমলো তেলের দাম

সিজেডএন ডেস্ক

মধ্যপ্রাচ্য সংঘাত আরও তীব্র আকার ধারণ করছে। একদিকে ইরানে ‘মাদার অব অল বোম্ব’ ফেলার হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুথি ও সৌদি জোটের মধ্যে সংঘর্ষ বাড়ছে। এর মধ্যেও বিশ্ববাজারে তেলে দাম কিছুটা কমেছে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৬টা ১২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪১ সেন্ট বা ০.৩৯ শতাংশ কমে ১০৫ ডলার ৫১ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৫৪ সেন্ট বা ০.৫৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭ ডলার ৪৩ সেন্টে দাঁড়ায়।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জরুরি মজুত থেকে ২ কোটি ব্যারেলের বেশি ডিজেল এবং মার্চে ছাড়ের প্রতিশ্রুতি দেওয়া অবশিষ্ট তেল বাজারে ছাড়তে সম্মত হয়েছে। সরবরাহের ওপর চাপ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজ পরিবহনের ব্যয় রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। এমন প্রেক্ষাপটে রাশিয়া, ইরান ও ভেনেজুয়েলা থেকে তেল পরিবহন করেছে, এমন কিছু জাহাজের ওপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এসব উদ্যোগের ফলে জ্বালানি বাজারে স্বস্তি কিছুটা ফিরেছে।
তবে হরমুজ প্রণালির কাছে জাহাজে নতুন করে হামলার ঘটনা ঘটছে। এছাড়া সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সংঘাত তীব্র হচ্ছে। সর্বশেষ বৃহস্পতিবার ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত প্রেসিডেন্টের প্রাসাদে হামলা চালিয়েছে হুথি যোদ্ধারা। এতে আঞ্চলিক জ্বালানি সরবরাহ নিয়ে আশঙ্কা বাড়ছে। ফলে বাজারে তেলের দাম সাময়িকভাবে কমলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর নজর রাখছেন বিনিয়োগকারীরা।
সূত্র: আল জাজিরা

প্রেসিডেন্ট প্রাসাদে হামলা: ইয়েমেনে বাড়ছে পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের শঙ্কা