এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
অবিস্ফোরিত দুটি ককটেল নিষ্ক্রিয় করেন পুলিশ সদস্যরা

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দলটির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

দলটি জানায়, মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা এনসিপি কার্যালয়ের সামনের সড়কে ৩ টি ককটেল ছুড়ে মারে। এর মধ্যে একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। বাকি দুটি অবিস্ফোরিত রয়ে যায়।

খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে তারা অবিস্ফোরিত ককটেল দুটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় (ডিস্পোজ) করেন।

হামলাকারীদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

/জেএইচ/