হুথিদের হামলার প্রভাব, দুই সপ্তাহে সর্বোচ্চ তেলের দাম

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
হুথিদের হামলার প্রভাব, দুই সপ্তাহে সর্বোচ্চ তেলের দাম
ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা কমে গেলেও মধ্যপ্রাচ্য সংঘাত এখন নতুন দিকে মোড় নিয়েছে। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারে। সৌদি আরবের বিমানবন্দর ও বিভিন্ন তেল স্থাপনায় হামলা চালাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। তাদের অব্যাহত হামলার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

রাশিয়ার নতুন করে ডিজেল রপ্তানি এবং রাশিয়া-ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতির সম্ভাবনায় বাজারে সরবরাহ বাড়ার প্রত্যাশা তৈরি হয়েছে। তবুও তেলের দাম বৃদ্ধির প্রবণতা থামেনি। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজে হামলার ঘটনাও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

সোমবার (১২ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম আগের দরপতন কাটিয়ে ব্যারেলপ্রতি ১ ডলার ২৪ সেন্ট বা ১.২ শতাংশ বেড়ে ১০৬ ডলার ১৯ সেন্টে দাঁড়িয়েছে। গ্রিনিচ মান সময় (জিএমটি) সকাল ১১টা ২৪ মিনিটে এ দর ছিল। যা গত ২৯ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ১১ সেন্ট বা ১.২ শতাংশ বেড়ে ৯২ ডলার ৯৬ সেন্টে পৌঁছেছে।

বিশ্লেষকরা বলছেন, সৌদি আরবে হুথিদের ধারাবাহিক হামলা তেলের বাজারে উদ্বেগের অন্যতম কারণ হয়ে উঠেছে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার নতুন করে ডিজেল রপ্তানি এবং রাশিয়া-ইউক্রেনের মধ্যে জ্বালানি যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে ইতিবাচক মন্তব্য করায় বাজারে জ্বালানির সরবরাহ বাড়তে পারে বলে প্রত্যাশা তৈরি হয়। তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি সেই সম্ভাবনার ওপর চাপ সৃষ্টি করছে।

/জেএইচ/