রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি
প্রতীকী ছবি

বছর শেষ হতেই নতুন বছরের দিনপঞ্জি নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল জাগে সবার মনে। বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমানরা নজর রাখেন হিজরি বর্ষপঞ্জির ওপর। কবে শুরু হচ্ছে রমজান মাস, আর কবেই বা উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। তারই ধারাবাহিকতায় জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ভিত্তিতে ২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ।

সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, গণনা অনুযায়ী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সে হিসেবে রমজান মাস শুরু হতে আর মাত্র ১১৫ দিন বাকি। তবে আকাশে নতুন চাঁদ দেখার ওপরই চূড়ান্তভাবে নির্ভর করবে রোজা শুরুর বিষয়টি।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যায় রমজান মাসের চাঁদের সন্ধান করা হবে। সন্ধ্যায় আকাশে নতুন চাঁদ দেখা গেলে সে রাতেই প্রথম তারাবিহ নামাজ আদায় করবেন মুসল্লিরা। এরপর শেষ রাতে সেহরি খেয়ে সোমবার থেকে রোজা রাখা শুরু হবে।

অন্যদিকে জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে চাঁদ দেখার ওপরই নির্ভর করছে ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ।

সূত্র: গালফ নিউজ

/জেএইচ/