দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে সপ্তাহের ব্যবধানে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ এক হাজার ৬৯১ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। এর আগে, গত ১৩ অক্টোবর স্বর্ণের দাম সবশেষ সমন্বয় করা হয়েছিল।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৪০৫ টাকা। একইভাবে ২১ ক্যারেটের সোনা ১৮ হাজার ৫৩৫ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১৫ হাজার ৯২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১৩ হাজার ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে, স্বর্ণের সঙ্গে সামঞ্জস্য রেখে বাজারে কমানো হয়েছে রুপার দামও। সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩৪৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের রুপা ৩৩০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ২৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২১৫ টাকা নির্ধারণ করেছে বাজুস।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, প্রকাশিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তবে অলংকারের ডিজাইন ও কারুকাজের ওপর নির্ভর করে বিক্রয়কালে নির্ধারিত মজুরি আলাদাভাবে যোগ হবে।
পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত বিক্রয়মূল্য কার্যকর থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আজ স্বর্ণ ও রুপা যে দামে বিক্রি হচ্ছে