শিরোনাম

কমলো জেট ফুয়েলের দাম

নিজস্ব প্রতিবেদক
কমলো জেট ফুয়েলের দাম
প্রতীকী ছবি

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম রবিবার (৭ জুন) মধ্যরাত থেকে কার্যকর হবে, যা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম পড়বে ১৫০ টাকা ২১ পয়সা। পাশাপাশি আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দশমিক ৯৮০৮ ডলার।

রবিবার বিকালে বিইআরসির জারি করা এক আদেশে এ দাম নির্ধারণ করা হয়।

এর আগে, গত ২৩ মে দেশে জেট ফুয়েলের দাম সমন্বয় করেছিল বিইআরসি। ওই সময় অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৩৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ১৬৫ টাকা ৮৮ পয়সা। একইসঙ্গে আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ০৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছিল।

/এফআর/