শিরোনাম

আজকের স্বর্ণের দাম: ১২ সেপ্টেম্বর ২০২৬

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
আজকের স্বর্ণের দাম: ১২ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণের গহনা কেনাকাটা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

দেশের বাজারে স্বর্ণ ও রূপার গহনার দামে আজ কী পরিবর্তন এসেছে, তা জানতে ক্রেতাদের আগ্রহের শেষ নেই। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম কত, ২২ ক্যারেট, ২১ ক্যারেট ও ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম কত এবং রূপার গহনার দামই বা কত—এসব তথ্য থাকছে এই প্রতিবেদনে। যারা আজ স্বর্ণ বা রূপার গহনা কিনতে চান, তাদের জন্য বাজারদরের সর্বশেষ আপডেট একসঙ্গে তুলে ধরা হলো।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও নির্ধারণ করে দিয়েছে সংগঠনটি।

বিভিন্ন ক্যারেটের স্বর্ণের আজকের দাম

নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম হলো—

২২ ক্যারেট: ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা

১ ক্যারেট: ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা

শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। ওই দিন সকালে সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন দর নির্ধারণ করা হয়। এতে ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে। ফলে আজও একই দরে দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।

কেন কমানো হলো স্বর্ণের দাম?

বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় দেশের সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত বুধবার (৯ সেপ্টেম্বর)ও স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। এরপর দুই দিনের ব্যবধানে আবারও দাম সমন্বয় করা হয়।

স্বর্ণের গহনা কিনলে অতিরিক্ত খরচ

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলংকারের নকশা ও কাজের ধরন অনুযায়ী গহনার সঙ্গে মজুরি প্রযোজ্য হবে। পাশাপাশি বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

অন্যদিকে, পুরোনো গহনা বদলে নতুন গহনা নেওয়া বা বিক্রির ক্ষেত্রে নির্দিষ্ট হারে মূল্য সমন্বয় করতে হবে। মজুরি ও পাথরের দাম বাদ দেওয়ার পর এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নিয়ম রয়েছে।

বাজুস আরও স্পষ্ট করেছে, এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।

তাই আজ স্বর্ণের গহনা কেনার আগে নির্ধারিত স্বর্ণের দাম, মজুরি এবং প্রযোজ্য অন্যান্য খরচ সম্পর্কে জেনে নেওয়া ক্রেতাদের জন্য গুরুত্বপূর্ণ।

/এবি