শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিজেডএন ডেস্ক

জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য শনিবার (১২ সেপ্টেম্বর) গাজীপুরের কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এছাড়া সিলেটের বেশি কিছু এলাকায়ও টানা ৩ ঘণ্টা বন্ধ রাখা হবে বিদ্যুৎ সরবরাহ।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গাজীপুরে গ্রাহকসেবার মান উন্নত করতে ১১ কেভি ফিডারগুলো ছোট করা এবং ভবিষ্যতে লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা নির্ধারিত এলাকাগুলোতে লাইন আপগ্রেডেশন ও রক্ষণাবেক্ষণের কাজ চলবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে- কাশিমপুর (আংশিক), বিএডিসি গেটের সামনের এলাকা, রফিকুল স্কুলের আশপাশ, কাশিমপুর স্ট্যান্ডের পশ্চিম পাশ, রিফুজি পাড়া, হাজিপাড়া, জিতার মোড়ের আশপাশ এলাকায়। এছাড়া রয়েছে আলিমের আশপাশ, কবরস্থানের আশপাশ, জামাল টাওয়ারের আশপাশ, মল্লিকা বাজারের আশপাশ, নয়াপাড়া, হাকের নল, লালদিঘি, খানকা শরিফের আশপাশ এবং রওশন মার্কেট এলাকা।
অন্যদিকে, সিলেটের ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য শনিবার সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা বিদ্যুৎ নগর ও এর আশপাশের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিউবোর ঘোষণা অনুযায়ী, এর আওতাধীন এলাকা হলো- এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, মাউন্ট এডোরা হাসপাতাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এলাকা। তবে কাজের অগ্রগতি সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

ভুতুড়ে বিদ্যুৎ বিলে ক্ষোভ: মিটার রিডারকে ৫ ঘণ্টা আটকে রাখলেন গ্রাহকেরা