সমৃদ্ধ দেশ গড়তে এসএমই খাতের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সমৃদ্ধ দেশ গড়তে এসএমই খাতের বিকল্প নেই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এসএমই খাতে সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গড়তে এসএমই খাতের বিকল্প নেই। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদন-বিপণন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এর মাধ্যমেই ইউরোপের বহু দেশ এগিয়ে গেছে।

রবিবার (২২ নভেম্বর) জাতীয় এসএমই পণ্যমেলার উদ্বোধনীতে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মূলধন ও প্রযুক্তির অভাব, ঋণপ্রাপ্তির জটিলতা দক্ষ জনবলের সংকট এসএমই বিপণন বিকাশে প্রধান প্রতিবন্ধকতা। সহজ শর্তে ঋণ, প্রণোদনা ও সরকারি-বেসরকারি উদ্যোগ এ সমস্যা দূর করতে পারে।

তিনি বলেন, জাতীয় এসএমই নীতিমালা ২০২৬ এর খসড়া তৈরি আছে। শীগগিরই মন্ত্রিসভায় অনুমোদন পাবে। এ নীতিমালার রূপকল্প হবে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব ও এক্সপোর্টিং গেটওয়ে হিসেবে গড়ে তোলা।

তারেক রহমান বলেন, অর্থনীতিতে এসএমই শিল্পখাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করতে চায় সরকার। এই খাতেই ২৫ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে। দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ রাখলেই হবে না। একে রফতানিমুখী উৎপাদনের অংশ হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি।

তিনি বলেন, তৈরি পোশাক শিল্পের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে নিজের পরিচয় তৈরি করেছে। অন্যান্য সম্ভাবনাময় খাতেও উদ্যোক্তাদের অবদান বাড়ানোর সময় চলে এসেছে। ইতালির একেকটি অঞ্চল একেক পণ্যের জন্য বিখ্যাত। এভাবে ইন্ড্রাস্টিয়াল ক্লাস্টার দেশটিকে শিল্পোন্নত করেছে। তার অধিকাংশই ক্ষুদ্র শিল্প৷

প্রধানমন্ত্রী বলেন, বিদেশে এরকম পণ্যমেলার আয়োজন করতে চাই। যেখানে আমাদের দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা অংশ নেবেন। ইন্টারন্যাশনাল বিজনেস ভেন্যুতে পার্টিসিপেট করতে চাই। আগামী ৫ বছরের মধ্যে কমপক্ষে ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র‍্যান্ডিং ই-কমার্স আধুনিকায়ন প্রশিক্ষণ দেওয়া হবে৷ প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রিতা দূর করতে কাজ করছে সরকার।

/এসবি/