এক যুগ পর ঢাকায় ফিরছে পোশাক খাতের ফ্ল্যাগশিপ প্রদর্শনী ‘বাটেক্সপো’

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর দেশের পোশাক খাতের ফ্ল্যাগশিপ প্রদর্শনী ‘বাটেক্সপো’ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিজিএমইএ এর বর্তমান বোর্ডের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে আগামী ১৮ ও ১৯ নভেম্বর, ২০২৬ ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাটেক্সপোর রজতজয়ন্তী সংস্করণ অনুষ্ঠিত হবে। এটি বিশ্বমঞ্চে কান্ট্রি ব্র্যান্ডিংয়ে বর্তমান বোর্ডের একটি অন্যতম প্রচেষ্টা। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর উদ্যোগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয় এই তথ্য।
এবারের মেলার মূল প্রতিপাদ্য বা থিম নির্ধারণ করা হয়েছে, ‘ব্র্যান্ডিং কান্ট্রি’। প্রচলিত বাজারের পাশাপাশি নতুন ও সম্ভাবনাময় বৈশ্বিক বাজার দখল করাই এই প্রদর্শনীর অন্যতম প্রধান লক্ষ্য।
দুই দিনের এই মেগা ইভেন্টে থাকছে গ্লোবাল অ্যাপারেল এক্সপো, গ্লোবাল অ্যাপারেল সামিট, এআই ও ইনোভেশন হাব এবং সাস্টেইনেবিলিটি ও সার্কুলারিটি এক্সপোজিশন। এ ছাড়া থাকবে জিআইজেড প্রেজেন্টস সাসটেইনেবিলিটি লিডারশিপ অ্যাওয়ার্ড এবং ফ্যাশন রানওয়ে।
সংবাদ সম্মেলনে বিজিএমইএর পক্ষ থেকে জানানো হয়, বাটেক্সপোর পাশাপাশি আন্তর্জাতিক বাজার সম্প্রসারণেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামী ২৮ ও ২৯ অক্টোবর বিজিএমইএ ও এইচএসবিসি বাংলাদেশের যৌথ উদ্যোগে হংকংয়ে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ অ্যাপারেল রোডশো, হংকং ২০২৬’।
জাপানের বাজারের সম্ভাবনা কাজে লাগাতেও উদ্যোগ নিয়েছে বিজিএমইএ। এ জন্য বিজিএমইএ কার্যালয়ে বিশেষায়িত ‘বিজিএমইএ-জাপান ডেস্ক’ চালু করা হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ডেস্কটির উদ্বোধন করবেন।
বিজিএমইএ সভাকক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ এর সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক নাফিস- উদ- দৌলা, পরিচালক এ.বি.এম. সামছুদ্দিন, পরিচালক এনামুল আজিজ চৌধুরী এবং ট্রেড ফেয়ার এন্ড ইভেন্টস কমিটির চেয়ারম্যান সাজিদ করিম।

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে আবার বড় প্রবৃদ্ধি 