আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো ভারত

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো ভারত
৩ উইকেট নেন নিতিশ কুমার রেড্ডি

আগের দুই ম্যাচে রান তাড়ায় দাপুটে জয় পায় ভারত। সিরিজের শেষ ম্যাচে প্রথমবার আগে ব্যাটিং পেয়ে যেনো আরও ভয়ঙ্কর হয়ে ওঠে শ্রেয়াস আইয়ারের দল। অভিষেক শর্মার রেকর্ড গড়া সেঞ্চুরিতে ২০ ওভারে ২২১ রান করে ভারত। জবাবে স্বাগতিক আফগানিস্তান অলআউট হয় ৯৪ রানে।

ফলে তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতের জয় ১২৭ রানে। তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হলো আফগানরা।

দিল্লিতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রান তাড়ায় আফগানদের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন ইব্রাহিম জাদরান। ১৭ রান করেন আজমতউল্লাহ ওমরজাই। আফগানিস্তানের শেষ ৫ ব্যাটারের রানই এক অঙ্কের ঘরে।

৩টি করে উইকেট নেন নিতিশ কুমার রেড্ডি ও রবি বিষ্ণোই।

ভারতের বড় জয়ের নায়ক অভিষেক শর্মা। ৩০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি, এই সংস্করণে যা ভারতের হয়ে দ্রুততম ও আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর কোনো ব্যাটসম্যানের দ্রুততম সেঞ্চুরি। ১১ ছক্কা ও ৯ চারে ৩৪ বলে ১০৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার।

দিল্লিতে খেলা হলেও এটি আফগানিস্তানের হোম সিরিজ।

/টিই/