শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: বিমানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন সংগ্রামে আমি জামালপুরবাসীকে আমার পাশে পেয়েছি। এজন্য আমি আজীবন আপনাদের প্রতি কৃতজ্ঞ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)সন্ধ্যা ৬টায় রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত জামালপুর সমিতির এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বিমানমন্ত্রী বলেন, জামালপুরবাসীর দোয়া ও ভালোবাসা ছাড়া আজকের অবস্থানে আসা সম্ভব হতো না। আমি সবসময় জামালপুরের জনগণের জন্য কাজ করতে চেয়েছি। ২০০১ সালে জামালপুরবাসী আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেন এবং পরবর্তীতে ২০২৬ সালে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসন থেকে দ্বিতীয়বারের মতো প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিয়েছেন।
তিনি বলেন, যদি সৎ পথে চলা যায়, সত্য কথা বলা যায় তবে সর্বশক্তিমান আল্লাহর রহমত পাওয়া যায়। এর প্রমাণ আমি নিজেই। আল্লাহর অশেষ রহমতে আমি আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী।
এ সময় শ্রদ্ধার সঙ্গে মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারকে স্মরণ করে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, তার নেতৃত্ব শুধু তার নিজের জন্য নয়, গোটা জামালপুরবাসীর জন্যও ছিল এক বিরাট পাওয়া।
জামালপুরের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, লাওচাপড়াকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়া, ঝিনাইগাতীতে পর্যটন হোটেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। জামালপুরের পর্যটন স্পটগুলোকে পরিকল্পিতভাবে তুলে ধরা হবে, যাতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ জামালপুর ভ্রমণে আগ্রহী হন।
বিমানমন্ত্রী বলেন, যমুনা নদীর ভাঙন রোধে একটি প্রকল্প বর্তমানে একনেকে রয়েছে। প্রকল্পটি শিগগিরই অনুমোদিত হবে। এর মাধ্যমে জামালপুরের সাধারণ মানুষ নদীভাঙনের কবল থেকে সুরক্ষা পাবে।
অনুষ্ঠানে জামালপুরের নির্বাচিত সংসদ সদস্যগণ, জামালপুর সমিতি, ঢাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জামালপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিএনপি ধর্ম ব্যবসার বিরুদ্ধে: আইনমন্ত্রী