বাড়লো সিগারেটের দাম, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বাড়লো সিগারেটের দাম, প্রজ্ঞাপন জারি
প্রতীকী ছবি

দেশে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়েছে সরকার। এখন থেকে এই স্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য কমপক্ষে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিম্ন স্তরের সিগারেটের প্রতি ১০ শলাকা ৬৫ টাকা ও তদূর্ধ্ব এবং মধ্যম স্তরের সিগারেটের প্রতি ১০ শলাকা ৯২ টাকা ও তদূর্ধ্ব বিক্রি হবে। এ ছাড়াও উচ্চ স্তরের প্রতি ১০ শলাকা সিগারেট ১৬০ টাকা ও তদূর্ধ্ব এবং অতি উচ্চ স্তরের প্রতি ১০ শলাকা সিগারেট ২১০ টাকা ও ও তদূর্ধ্ব বিক্রি হবে।

সম্প্রতি নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা।

এর আগে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সব স্তরের সিগারেটের দাম বাড়ানো হয়েছিলো। ওই বাজেটে নিম্নস্তরের প্রতি ১০ শলাকার প্যাকেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়। নতুন সিদ্ধান্তে এই স্তরে আরও ৩ টাকা বাড়িয়ে সর্বোচ্চ খুচরা মূল্য ৬৫ টাকা করা হলো।

এ ছাড়া, বাজেটে মধ্যম স্তরের সিগারেটের দাম ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯২ টাকা, উচ্চ স্তরের ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অতি-উচ্চ বা প্রিমিয়াম স্তরের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

/এসবি/