বাজারে কাঁচামরিচ ১২০, ডিমের ডজন ১৪০ টাকা

শেখ শাহরিয়ার হোসেন

শীতের আগমনে রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে মৌসুমি সবজির সরবরাহ। শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলা ও লাউসহ বিভিন্ন সবজি পাওয়া যাচ্ছে তুলনামূলক কম দামে। তবে সবজির বাজারে স্বস্তি থাকলেও নিত্যপ্রয়োজনীয় অন্য পণ্যের দামে স্বস্তি নেই।
প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকায়। আর ফার্মের মুরগির ডিমের ডজন ১৪০ টাকা। মাছ ও মাংস কিনতেও ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। ফলে বাজারে একদিকে মৌসুমি সবজির সরবরাহ বাড়লেও অন্যদিকে বেশ কিছু পণ্যের উচ্চমূল্যে চাপে রয়েছেন ক্রেতারা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর রায়সাহেব বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পুরোনো আলু ২৫ থেকে ৩০ টাকা, পেঁপে ৩০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা এবং চিচিঙ্গা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন ৬০ থেকে ১০০ টাকা, শিম ৬০ থেকে ৮০ টাকা, করলা ৮০ টাকা, বরবটি ৮০ টাকা এবং ঝিঙা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া মুলা ৪০ থেকে ৫০ টাকা কেজি, ফুলকপি ৩০ থেকে ৪০ টাকা এবং লাউ প্রতিটি ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। তবে নতুন আলুর দাম এখনো বেশি, প্রতি কেজি ১২০ থেকে ১৫০ টাকা।
শাকের বাজারে প্রতি আঁটি লালশাক ১৫ টাকা, পালংশাক ২০ টাকা এবং পুঁইশাক ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
গত সপ্তাহের তুলনায় চালের বাজারে খুব একটা পরিবর্তন নেই। প্রতি কেজি মোটা স্বর্ণা চাল ৫০ থেকে ৫২ টাকা, মাঝারি মানের পাইজাম ও আটাশ চাল ৫৫ থেকে ৬০ টাকা এবং সরু জিরাশাইল ও কাটারি চাল ৬৫ থেকে ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া বোতলজাত তেল লিটারপ্রতি ২০৪ টাকা ও খোলা তেল ১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে প্রতি কেজি তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, পাঙাশ ১৮০ টাকা, রুই ২৮০ থেকে ৩৫০ টাকা ও কাতলা ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ইলিশের দাম আকার ও মানভেদে আরও বেশি। ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত। এসব মাছ কিনতে সাধারণ ক্রেতাদের বাড়তি টাকা খরচ করতে হচ্ছে।
ডিমের বাজারে প্রতি ডজন ফার্মের মুরগির লাল ডিম ১৪০ টাকা ও সাদা ডিম ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। মাংসের বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ টাকা, সোনালি মুরগি ৩২০ টাকা, গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারের সবজি বিক্রেতা সোহেল হাসান বলেন, শীতের সবজি বাজারে আসতে শুরু করেছে। সরবরাহ বাড়ায় কিছু সবজির দাম কমেছে। তবে কাঁচামরিচের দাম এখনো বেশি। পাইকারি বাজার শ্যামবাজার থেকে এসব সবজি আনি। দাম বেশি থাকলে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হয়।
বাজার করতে আসা কলতাবাজারের স্থানীয় বাসিন্দা ক্রেতা মিজান মাসুদ বলেন, কয়েকটা সবজির দাম কমছে ঠিকই, কিন্তু কাঁচামরিচ, ডিম, মাছ আর মাংসের দাম তো কমে নাই। বাজারে আইসা দেখি, একটার দাম কমলে আরেকটার দাম বাড়তি। সংসারে তো সবকিছুই লাগে। চাল, ডাল, তেল থেইকা শুরু কইরা মাছ-মাংস, সবজি সবকিছুই কিনতে হয়। কিন্তু আয় তো আর বাড়ে নাই। আগের মতো একই টাকা নিয়া বাজারে আইসা এখন অর্ধেক জিনিসও কিনতে পারি না। সবকিছুর দাম হিসাব কইরা, অনেক কিছু বাদ দিয়া কোনোমতে বাজার করতে হচ্ছে।

দেশের বাজারে টানা সপ্তম দফায় কমলো স্বর্ণের দাম