ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

সৎ, যোগ্য ও পেশাদার লোকের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্নাঙ্গ বোর্ড গঠন করা, ব্যাংক লুটের বিচার ও দুর্নীতিবাজদের বিদায়সহ ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ‘সচেতন গ্রাহক ফোরাম’।-এর ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করছেন।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সকাল সাড়ে ৭টা থেকে অবস্থান কর্মসূচি পালন করে। সকাল ১০টায় তারা ইসলামি ব্যাংকের সামনে থেকে মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে গিয়ে পুনরায় ইসলামি ব্যাংকের সামনে অবস্থান করবে বলে নিশ্চিত করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মুহতাসিম বিল্লাহ।
এ সময় তারা গতকাল ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি এস আলম বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
ইসলামি ব্যাংকের সচেতন গ্রাহক মো. খলিলুর রহমান বলেন, সকাল সাড়ে ৭টা থেকে আমাদের কর্মসূচি ছোট একটা মিছিলের মাধ্যমে শুরু হয়। কিছুক্ষণ পরেই আরেকটা মিছিল হবে।

সচেতন গ্রাহক ফোরামের সাধারণ সম্পাদক মুহতাসিম বিল্লাহ বলেন, আমাদের অবস্থান কর্মসূচি চলবে। আমাদের ৭ দফা দাবিগুলো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিকট পৌছাতে এই আন্দোলন। যত বাধা আসুক দাবি আদায় করে ঘরে ফিরবো। সচেতন গ্রাহক ফোরামের সকলকে সুশৃঙ্খল থাকার আহ্বান করেন তিনি।
এসময় ইসলামি ব্যাংকের মূল ফটকের সামনে পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের কর্মসূচি ঘিরে ব্যাপক উত্তেজনা