ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের কর্মসূচি ঘিরে ব্যাপক উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাতটা থেকে মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এমন পরিস্থিতি দেখা যায়। বর্তমানেও ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে।
এদিন সকালে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের এক পক্ষ এবং ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর নেতাকর্মীরা পৃথক কর্মসূচি পালন করেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশের উপস্থিতি দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। কর্মসূচি পালনকালে কয়েকবার চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের কয়েকজনকে মারধর করে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর নেতাকর্মীরা। এ সময় চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের ধাওয়াও দেয় তারা। এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
মতিঝিল থানার এএসআই আয়েশা জানান, আজ সকালের দিকে দুই পক্ষের মধ্যে ছোটখাটো ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের কিছু হয়নি। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।
এর আগে, গতকাল রবিবারও ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরি পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। একই সময়ে ‘সচেতন গ্রাহক ফোরাম’ও সেখানে পাল্টা কর্মসূচি পালন করে।

৪ দিনে ১,৪৩১ কোটি টাকা পরিশোধ সম্মিলিত ইসলামী ব্যাংকের