শিরোনাম

ক্রেডিট কার্ডের ক্ষমতা পাচ্ছে ব্যাংকের পর্ষদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ক্রেডিট কার্ডের ক্ষমতা পাচ্ছে ব্যাংকের পর্ষদ
প্রতীকী ছবি

আগামী অর্থবছরের বাজেটে নতুন ক্রেডিট কার্ড ইস্যু করে বাজারে ছাড়ার ক্ষমতা বাণিজ্যিক ব্যাংকের পরিচালক পর্ষদের কাছে তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে জাতীয় সংসদে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার ব্যয়ের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী প্রস্তাব করে বলেন, ক্রেডিট কার্ড ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনের প্রয়োজন লাগবে না। পরিচালক পর্ষদের অনুমতি নিয়েই যে কোনো ব্যাংক ক্রেডিট কার্ড ইস্যু, প্যাকেজ নির্ধারণ ও অন্যান্য সুবিধা নির্ধারণ করে বাজারে ছাড়তে পারবে।

বাজারে যেকোনো ধরনের ক্রেডিট ছাড়ার আগে এর শর্ত ও সুবিধার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ জানিয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেয়ার বাধ্যবাধকতা আছে।

অর্থমন্ত্রীর প্রস্তাব পাস হলে ব্যাংকের পরিচালক পর্ষদই অনুমোদন দিতে পারবে নতুন ক্রেডিট কার্ড ইস্যু করতে। তবে, ক্রেডিট কার্ড সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের নীতিমালা মানতে হবে আগের মতো।

জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার ব্যয়ের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এটি চলতি অর্থবছরের তুলনায় ১৯ শতাংশ বেশি। বাজেটে ঘাটতি ধরা হয় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

/এফআর/