স্থানীয় সরকার নির্বাচনে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা বরাদ্দ পেল ইসি

নিজস্ব প্রতিবেদক

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশনের (ইসি) জন্য প্রায় সাড়ে ৪ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকালে জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
জানা গেছে, ইসির জন্য পরিচালন ও উন্নয়ন খাত মিলিয়ে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪ হাজার ৪০০ কোটি ৭৯ লাখ টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। এরমধ্যে পরিচালন খাতে ৩ হাজার ৬৪৩ কোটি ৩৪ লাখ টাকা ও উন্নয়ন খাতে ৭৫৭ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে ইসির বরাদ্দ ছিল ২ হাজার ৯৫৬ কোটি টাকা। সংশোধিত বাজেটে এর পরিমাণ দাঁড়ায় ৪ হাজার ৩৪৫ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকা। ২০২৫-২০২৬ অর্থবছরে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরে দুটি সিটি কর্পোরেশন নির্বাচন, চারটি পৌরসভা সাধারণ নির্বাচন, ১০টি উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন, ১০টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এবং জাতীয় সংসদ ও স্থানীয় সরকারের উপনির্বাচন অনুষ্ঠান সম্পাদন হবে।
জাতীয় বাজেট পেশকেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে জাতীয় ভোটার দিবস উদযাপন, ছবিসহ ভোটার তালিকা হালনাগাদকরণের কার্যক্রম গ্রহণ, পেপার লেমিনেটেড জাতীয় পরিচয় পত্র প্রস্তুত, মুদ্রণ ও বিতরণ, উন্নতমানের (স্মার্ট) জাতীয় পরিচয়পত্র প্রদান, শূন্য হতে ১৮ বছর বয়সের নিচে নাগরিক নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান, এনআইডি সিস্টেমের অডিট ও ডকুমেন্টেশন; প্রবাসে অবস্থানরত বাংলাদেশি নাগরিকগণকে প্রবাসেই নিবন্ধনকরণ ও (স্মার্ট) জাতীয় পরিচয়পত্র প্রদান, এনআইডি মিনি আর্কাইভ/লাইব্রেরি স্থাপন; কুমিল্লায় অবস্থিত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় তথা আঞ্চলিক সার্ভার স্টেশন ভবন ফাংশনাল ডিআরএস স্থাপন, এনআইডি সিস্টেমকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো এর কমন প্লাটফর্মে সংযুক্তির জন্য প্রয়োজনীয় সাইবার সেন্সর সিস্টেম স্থাপন; জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই/শনাক্তকরণ সংক্রান্ত পার্টনার সার্ভিস অব্যাহত রাখা; এবং নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচনি ব্যবস্থাপনায় আইসিটি ব্যবহারের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা হবে।

প্রস্তাবিত বাজেটের অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি