২-৩ দিনের মধ্যে ইসলামী ব্যাংকে নতুন পর্ষদ: বাংলাদেশ ব্যাংক

সিটিজেন ডেস্ক

ইসলামী ব্যাংকের জন্য আগামী দুই থেকে তিন দিনের মধ্যে নতুন পরিচালনা পর্ষদ গঠন করার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১৬ জুন) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গ্রাহকদের আস্থা ফেরাতে ইসলামী ব্যাংকের পর্ষদ বিলুপ্ত করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে আগামী দুই-তিন দিনের মধ্যেই নতুন একটি পূর্ণাঙ্গ পর্ষদ গঠন করার চেষ্টা করা হচ্ছে। তাড়াহুড়ো না করে যাচাই-বাছাই করে উপযুক্ত ব্যক্তিদের নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে।
নতুন পর্ষদ গঠন না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন পর্ষদের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।
মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বলেন, পর্ষদ নিয়ে যেহেতু গ্রাহকদের আপত্তি ছিল, তাই সেটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় তারল্য সহায়তাও দেওয়া হচ্ছে। গত দুই দিনে ব্যাংকটিকে পাঁচ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ব্যাংকের নেওয়া সাম্প্রতিক পদক্ষেপগুলো ইসলামী ব্যাংকের চলমান সংকট নিরসন করবে। গ্রাহকদের আস্থা ফেরাতে যা যা প্রয়োজন, বাংলাদেশ ব্যাংক সবই করবে, বলেন তিনি।
রবিবার (১৪ জুন) ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারার ক্ষমতাবলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পর্ষদের সব ক্ষমতা ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়।
এর আগে নেতৃত্ব নিয়ে বিতর্কে গ্রাহকদের বিক্ষোভের মধ্যে আমানত উত্তোলনের চাপ সামাল দিতে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা চায় ব্যাংকটি। কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে দুই দফায় মোট পাঁচ হাজার কোটি টাকা সহায়তা দিয়েছে।