আইডিআরএ চেয়ারম্যান আসলাম আলমের পদত্যাগ

আইডিআরএ চেয়ারম্যান আসলাম আলমের পদত্যাগ
জ্যেষ্ঠ প্রতিবেদক

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (২ মার্চ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে তিনি পদত্যাগের কথা জানান।
চিঠিতে আসলাম আলম উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে চেয়ারম্যান পদ থেকে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগপত্র গ্রহণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানিয়েছেন।
এর আগে সাবেক সচিব আসলাম আলমকে ২০১৬ সালে ওএসডি করা হয়েছিল।
এম আসলাম আলম ২০১২ সালের নভেম্বরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে যোগ দেন। তিন বছরের বেশি সময় বিভাগটির সচিব ছিলেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার পর ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আতিউর রহমান পদত্যাগ করতে বাধ্য হন। সরকার তখন আসলাম আলমকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে। পরে অবশ্য তাকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (পিএটিসি) রেক্টর পদে নিয়োগ দেওয়া হয়।
রিজার্ভ চুরির ঘটনা অনেক দিন পর্যন্ত গোপন ছিল, শুধু জানত বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তখন এ ঘটনা আসলাম আলমকে জানানো হয়েছিল বলে দাবি করা হয়।