রাজধানীজুড়ে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪৭৪

সিটিজেন জার্নাল ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৪৭৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে মিরপুরে সর্বাধিক ১০৩ জন রয়েছেন। এ সময়ে বিভিন্ন অপরাধে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
ডিএমপি জানায়, অভিযানে রমনা বিভাগ ৪০ জন, লালবাগ বিভাগ ৫০ জন, ওয়ারী বিভাগ ৫২ জন, মতিঝিল বিভাগ ৪৭ জন, তেজগাঁও বিভাগ ৬৩ জন, মিরপুর বিভাগ ১০৩ জন, গুলশান বিভাগ ৪৮ জন, উত্তরা বিভাগ ৫৩ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১৮ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ২টি হাত বোমা, ৮টি ছুরি, ২টি চাপাতি, ১টি রাম দা, ১টি অটোরিকশা, ১১১টি মোবাইল, ৫৭২০ পিস ইয়াবা, ৩৩ কেজি ২ গ্রাম গাঁজা, ৫ বোতল দেশী মদ ও একজন ভিক্টিমকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।

রাজধানীতে নাশকতার আগেই ককটেলসহ যুবক গ্রেপ্তার