পিস্তলসহ জঙ্গল সলিমপুরের নলা কাশেম গ্রেপ্তার
চট্টগ্রাম সংবাদদাতা

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১৩: ৪১

ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম আবুল কাশেম। তিনি র্যাবের উপসহকারী পরিচালক-ডিএডি (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া হত্যা মামলার আসামি।
পুলিশ জানায়, আবুল কাশেম জঙ্গল সলিমপুর এলাকায় নলা কাশেম নামে পরিচিত। তিনি ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, অস্ত্র ও ডাকাতির ১৫টি মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৬টি গুলি, পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, তারা দক্ষিণ সলিমপুরে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আবুল কাশেম পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। তবে তার দুই সহযোগী পালিয়ে যান। তাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থেকে দুই কিলোমিটার পশ্চিমে এশিয়ান উইমেন ইউনিভার্সিটি। এর বিপরীতে লিংক রোডের উত্তর পাশে ৩ হাজার ১০০ একর জায়গায় জঙ্গল সলিমপুরের অবস্থান। সীতাকুণ্ডে অবস্থান হলেও এটি অনেকটা নগরের ভেতরেই। এর পূর্ব দিকে রয়েছে হাটহাজারী উপজেলা এবং দক্ষিণে বায়েজিদ থানা।

/এসআর/