রাজধানীজুড়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭৮, সর্বাধিক মিরপুরে

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
রাজধানীজুড়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭৮, সর্বাধিক মিরপুরে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) লোগো

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে ৪৭৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় ৬২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মোবাইল ফোন, বাইসাইকেলসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

অভিযানে রমনা বিভাগ ২৯ জন, লালবাগ ৫৮, ওয়ারী ৭৪, মতিঝিল ৩৯, তেজগাঁও ৭১, মিরপুর ১২৭, গুলশান ২৩, উত্তরা ৫১, এসআরইউ-১ এবং গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেপ্তার করেছে।

এ সময় ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৩৩ পিস ইয়াবা ও ২ দশমিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া ৫টি মোবাইল ফোন, ৩ পাতা স্ক্রিনশট, ১৭টি বাইসাইকেল, মাদক বিক্রির ৪৭ হাজার ৯০ টাকা, ২ বিস্ফোরিত স্মোক বোমার খোসা ও ৮টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ডিএমপি।

/জেএইচ/